খেলা

কলকাতায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কলকাতায় পা দিলেন ভারতীয় ফুটবল দল

The footballers came to Kolkata to adapt to the weather

The Truth of Bengal: কলকাতায় পা রাখলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সহ গোটা টিম। আগামী ৬ জুন যুবভারতীতে হতে চলেছে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ। সে কারণে সিটি অফ জয় তে এলেন ভারতীয় দলের খেলোয়াড়রা । কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা দিক থেকে । প্রথমত সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে চলেছে এটা জাতীয় জার্সি গায়ে। দ্বিতীয়ত এই ম্যাচ যদি জয়লাভ করতে না পারে ভারতীয় ফুটবল টিম তাহলে জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের ওপর আসবে নানান রকম চাপ। এর আগেও ঘরের মাঠে হারতে  হয়েছে ভারতকে ।সেকারণে বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ৬ জুন এই ম্যাচের জন্য কলকাতায় পৌঁছলো ভারতীয় ফুটবল টিম।

এক্স এ ইন্ডিয়ান ফুটবল টিমের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে , সেখানে দেখা যাচ্ছে কলকাতা বিমানবন্দরে নামার পর ইগর স্টিম্যাচ সহ গোটা দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। সমর্থকেরাও বেশ অপেক্ষায় ছিল ভারতীয় ফুটবল টিমের খেলোয়াড়দেরকে দেখার জন্য। এদিন সুনীল ছেত্রী সহ দলের বাকি খেলোয়াড়দের ছবি , পোস্টার নিয়ে সমর্থকেরা হাজির হয়েছিলেন, সঙ্গে তাদের হাতে ছিল ভারতীয় পতাকা। ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় ভারতীয় ফুটবল টিমকে। তবে প্রশ্ন হল এতদিন আগে ভারতীয় ফুটবল টিম কলকাতায় কেন এলেন? ইগর স্টিম্যাচ জানিয়ে দিয়েছিলেন কলকাতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ফুটবল টিম ম্যাচের বেশ কয়েকদিন আগেই কলকাতাতে পৌঁছে যাবে।

এর আগে গুয়াহাটিতে  একাধিক গোলের  সুযোগ হাতছাড়া করে আফগানিস্থানের কাছে কাছে হারতে হয়েছে ভারতকে।  ঘরের মাঠে যে ম্যাচে  অন্তত বেশ কয়েকটা গোলে জেতা উচিত ছিল সেই ম্যাচে ১-২ গোলে  হেরে মাঠ ছেড়েছে স্টিম্যাচের ছেলেরা। আর এই হার কোনো মতেই মেনে নিতে পারেননি না  জাতীয় দলের কোচ  । জয়ের লক্ষ্যে কলকাতার আবহাওয়া সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দলের খেলোয়াড়দের সঙ্গে নিয়ে ভবনের সব থেকে সরাসরি ইগর স্টিম্যাচ চলে এলেন কলকাতায়।

Related Articles