পার্থে শুরু হচ্ছে অ্যাশেজ: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, পাঁচটি টেস্টের লড়াই
১৮৮২ সালে ‘দ্য স্পোর্টিং টাইম্স’-এর ব্যঙ্গাত্মক লেখার পর থেকেই সিরিজটির নাম হয় ‘অ্যাশেজ’।
Truth Of Bengal: শুক্রবার পার্থে শুরু হচ্ছে অ্যাশেজ-এর প্রথম সিরিজ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াইয়ে হবে পাঁচটি টেস্ট। অ্যাশেজ ট্রফি বর্তমানে অস্ট্রেলিয়ার দখলে। ২০২৩ সালে সিরিজ ২-২ ড্র হলেও তার আগের বার ২০২১-২২ অস্ট্রেলিয়া জিতেছিল বলে ট্রফি অজিদের কাছেই থেকে যায়। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ বার ২০১০-১১ মরসুমে সিডনিতে একটি টেস্ট জিতেছিল ইংল্যান্ড। গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাঠে একটি টেস্টও জিততে পারেনি তারা। ফলে অ্যাশেজ পুনরুদ্ধার কঠিন চ্যালেঞ্জ বেন স্টোকসদের সামনে।
১৮৮২ সালে ‘দ্য স্পোর্টিং টাইম্স’-এর ব্যঙ্গাত্মক লেখার পর থেকেই সিরিজটির নাম হয় ‘অ্যাশেজ’। এখন পর্যন্ত মোট ৭৩টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ৩৪ বার আর ইংল্যান্ড ৩২ বার। ড্র হয়েছে ৭ বার। এরমধ্যে মোট ৩৬ সিরিজের মধ্যে অজিরাই জিতেছে ২০টি এবং ইংল্যান্ড জিতেছে ১৪টি। ড্র হয়েছে ২টি সিরিজ। অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে পরিস্থিতি উল্টো—৩৭ সিরিজে ইংল্যান্ড জিতেছে ১৮টি, অস্ট্রেলিয়া ১৪টি, ড্র ৫টি।
প্রথম সিরিজের ২৪ ঘণ্টা আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ছ’বছর পর প্রথম একাদশে এক সঙ্গে দুইজনের অভিষেক হতে চলেছেন । তারা হলেন জেক ওয়েদারাল্ড (ওপেনার) এবং ব্রেন্ডান ডগেট (পেসার)। এই প্রথম অস্ট্রেলিয়ার একাদশে একসঙ্গে খেলবেন দুই আদিবাসী ক্রিকেটার স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারের অবসরের পর ওপেনিংয়ে আসছেন ওয়েদারাল্ড, তাঁর সঙ্গে থাকবেন উসমান খোয়াজা। ফলে মার্নাস লাবুশেন নামতে পারবেন নিজের পছন্দের তিন নম্বরে, যেখানে এই মরসুমে তাঁর পাঁচটি শতরান রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশে রয়েছেন– উসমান খোয়াজা, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, স্কট বোলান্ড, ব্রেন্ডান ডগেট, নেথান লায়ন। চোটের কারণে দলে নেই জশ হেজলউড। কামিন্সের বদলে বোলান্ড, আর ওয়েবস্টারের বদলে গ্রিনকে অলরাউন্ডার হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে।আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, তাতে কোনও ম্যাচ ড্র হবে না। অস্ট্রেলিয়ার বোলাররা যদি শুরুতেই ইংল্যান্ডের ওপেনিং ভাঙতে পারে, ম্যাচ নিয়ন্ত্রণে থাকবে অজিদের হাতে।তাঁর মতে সিরিজের সর্বোচ্চ রান করবেন স্টিভ স্মিথ। সর্বোচ্চ উইকেট নেবেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বদলাতে পারবে কি স্টোকস-বাসবল বাহিনী—এখন নজর সেই দিকেই।
ইংল্যান্ড প্রথম একাদশে রয়েছেন– বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) এবং মার্ক উড।
‘অ্যাশেজ’ সিরিজের সূচি (ভারতীয় সময়)
১ম টেস্ট: ২১ নভেম্বর, পার্থ — সকাল ৭:৫০
২য় টেস্ট: ৪ ডিসেম্বর, ব্রিসবেন — সকাল ৯:৩০
৩য় টেস্ট: ১৭ ডিসেম্বর, অ্যাডিলেড — ভোর ৫:৩০
৪র্থ টেস্ট (বক্সিং ডে): ২৬ ডিসেম্বর, মেলবোর্ন — ভোর ৫:০০
৫ম টেস্ট: ৪ জানুয়ারি, সিডনি — ভোর ৫:০০
মাঝে ইংল্যান্ড খেলবে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ (ক্যানবেরা)।
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ও জিয়ো সিনেমা এবং হটস্টারে।


