Test Elegance: অবসরের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূজারাকে বার্তা মোদির
PM Modi praises Cheteshwar Pujara’s resilience and grace in a post-retirement letter, calling him a “reminder of the beauty of Test cricket” and congratulating his illustrious career.
Truth Of Bengal: গত রবিবার আচমকাই সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন চেতেশ্বর পূজারা(Test Elegance)। তার অবসরের কয়েকদিন পর এবার পূজারার উদ্দেশে আবেগঘন চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূজারাকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে প্রধানমন্ত্রী প্রথমেই অভিনন্দন জানিয়ে নমো লেখেন, ‘তুমি ব্যাট হাতে দেশের হয়ে বহু ম্যাচ জেতার পাশাপাশি অনেক রানও করেছ। কিন্তু দর্শকরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে তোমার শৈল্পিক ব্যাটিং শিল্প দেখে। তা দেখার জন্যই মুখিয়ে থাকতেন তাঁরা।
[আরও পড়ুনঃ বেঙ্গালুরুর প্রাথমিক বিদ্যালয়ের ফি কাঠামো দেখে অবাক নেটদুনিয়া! কারণ কী?]
ক্রিকেটের প্রতি তোমার ভালবাসা যেন সবকিছুকে হার মানিয়েছে। আমার আশা আন্তর্জাতিক ক্রিকেট বিদায় নিলেও তুমি আগামী দিনেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবে এবং যা অনুপ্রেরণা দেবে তরুণ প্রজন্মকে(Test Elegance)।’ সোশ্যাল মিডিয়ায় নমোর চিঠি দেখে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পূজারাও।
FB POST:https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত পূজারা জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৭, ১৯৫। সর্বোচ্চ ২০৫ রান। লাল বলের ক্রিকেটে ১৯টা শতরানের পাশাপাশি ৩৫টা অর্ধ্বশত রান করেছেন পূজারা।






