খেলা

Test Collapse: “যা দরকার বোলাররা করেছে” ২৭ রানে উইন্ডিজদের বান্ডিল করে দাবি স্টার্কের

Test Collapse highlights West Indies’ shocking 27 all‑out as Starc’s 6‑for‑9 dismantles batting line‑up in historic Test collapse.

Truth Of Bengal: ক্রিকেটে কখন কি হয় তা বলা মুশকিল। এক অপ্রত্যাশিত ঘটনা ঘটলো সাবাইনা পার্কে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টেস্টে। দ্বিতীয় ইনিংসে ২০৪ রান তাড়া করতে গিয়ে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেল উইন্ডিজরা এবং এর সঙ্গে তারা ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে নিজেদের সর্বনিম্ন টোটালটি করে(Test Collapse)। পাশাপাশি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন টোটাল।

তবে এই ম্যাচে এক আলাদাই বিধ্বংসী রূপে দেখা গেল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে। তিনি নিজের ঝুলিতে তোলেন ছটি উইকেট এবং দেন মাত্র ৯ রান(Test Collapse)। বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারকে রীতিমতো তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছেন তিনি। দলের কোন ব্যাটারই তাঁর বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। সকলকেই মাথানত করতে হয় তাঁর সামনে। এছাড়া জশ হেজেলউড ও স্কট বোল্যান্ডেরও বোলিং ছিল দেখার মতো। এদিন হ্যাট্রিক নেন বোল্যান্ড।

[আরও পড়ুনঃ Monsoon Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ‘গভীর নিম্নচাপ’– টানা বৃষ্টিতে ভোগান্তি, দক্ষিণ–উত্তর দুই বঙ্গে সতর্কতা!]

ম্যাচের সেরা হয়ে মিচেল স্টার্ক নিজের বোলিং প্রসঙ্গে বক্তব্য রাখেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তিনি জানান যে বেশ ভালোই গেছে সিরিজটা দলের জন্য, তবে ব্যাটারদের জন্য পরিবেশটা বেশ কঠিন ছিল(Test Collapse)। এখানেই শেষ নয়, তিনি স্কট বোল্যান্ডের হ্যাটট্রিক নিয়েও নিজের অবস্থান জানান এবং দাবি করেন যে বোল্যান্ড একজন অসাধারণ টেস্ট বোলার এবং সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

স্টার্ক বলেন, “এই সিরিজটা আমাদের সকলের কাছেই বেশ ভালো কেটেছে। কিন্তু ব্যাটারদের জন্য এখানকার পরিবেশ খুব শক্ত ছিল(Test Collapse)। তবে আমাদের বোলাররা যেটা করার দরকার করে দেখিয়েছে।” এরপরই স্কট বোল্যান্ডের হ্যাটট্রিক নিয়ে স্টার্ক নিজের মতামত জানান। তিনি বলেন, “ও অসাধারণ বোলার। ও নিখুঁত স্পেল করা থেকে দূরে থাকেনা। এই সপ্তাহে ও সুযোগ পেয়েছে আর সেটা কাজে লাগিয়েছে। স্কট দেখিয়েছে ও কতটা অসাধারণ টেস্ট বোলার।” প্রসঙ্গত, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২২৫ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা করে ১২১। উইন্ডিজরা অলআউট হন ২৭ রানে।