কলকাতা

Teacher Protest: “যে হাতে পেন ধরেছি, সে হাতেই উঠবে বোমা”- নবান্নকে হুঁশিয়ারি চাকরিহারা নেতার!

নবান্ন অভিযানের প্রাক্কালে এক চাকরিহারা শিক্ষকের ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায়।

Truth of Bengal: “পরীক্ষা মানছি না, মানব না”— এই স্লোগানকে হাতিয়ার করে সোমবার সকালে নবান্ন অভিযানে পথে নেমেছিলেন রাজ্যের চাকরিহারা ও আদালত-স্বীকৃত যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ঘোষিত কর্মসূচি মেনেই হাওড়া ময়দান এলাকায় সকাল থেকেই জমায়েত শুরু হয়েছিল প্রবল বৃষ্টির মধ্যেও। তবে আন্দোলনকারীরা কোনওরকম সংঘর্ষে না গিয়ে শান্তিপূর্ণভাবেই এগিয়ে যান নবান্ন অভিমুখে। পরে প্রশাসনের তরফে ছাড়পত্র মেলে এবং আন্দোলনকারী প্রতিনিধি দল পৌঁছে যায় নবান্নে।

আরও পড়ুন: Test Collapse: “যা দরকার বোলাররা করেছে” ২৭ রানে উইন্ডিজদের বান্ডিল করে দাবি স্টার্কের

নবান্ন অভিযানের প্রাক্কালে এক চাকরিহারা শিক্ষকের ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায়। সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে নবান্ন অভিযানে পথে নামেন বহু চাকরিহারা যোগ্য প্রার্থী। তার আগেই ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্টতই ক্ষোভে ফেটে পড়েন এক আন্দোলনকারী শিক্ষক। ভিডিওতে ওই শিক্ষক বলছেন, “১৪ তারিখ আমরা নবান্নের দম্ভ ভাঙব। পুলিশ-প্রশাসন আমাদের আটকাতে পারবে না। এই মিছিল যাবে নবান্নের ১৪ তলা অবধি। গুলি চালান—দেখি কত চালাতে পারেন। গুলি চললে আমরা বুক পেতে দেব।” এই বক্তব্যেই স্পষ্ট আন্দোলনকারীদের মনোভাব কতটা দৃঢ় ও ক্ষুব্ধ।

সেই শিক্ষক আরও বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। আমরা লড়ছি দুর্নীতির বিরুদ্ধে, আমাদের একটাই দাবি—যোগ্যদের চাকরি ফিরিয়ে দিন। কেউ কেউ বলছেন, সরকার আমাদের পাশে আছে। কোথায় আছে? আমার তো চাকরি চলে গেছে। এটা খুব কষ্ট করে পাওয়া চাকরি ছিল।” তিনি আরও বলেন যেই হাতে তিনি পেন ধরেছেন সেই হাতেই তিনি অস্ত্র ধরবেন।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য— আদালত যাঁদের ‘যোগ্য’ বলে স্বীকৃতি দিয়েছে, তাঁদের আবার নতুন করে পরীক্ষা দিতে বাধ্য করা অনৈতিক। তাঁদের দাবি, “যদি ওএমআর স্ক্রিপ্টের ভিত্তিতে অযোগ্যদের তালিকা তৈরি করে বেতন ফেরতের নির্দেশ দেওয়া যায়, তবে একইভাবে সেই ওএমআরের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে নিয়োগ করাও সম্ভব। তাই আমরা নতুন পরীক্ষা মানি না, মানবও না।” এই দাবি ঘিরে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা ও বঞ্চনার বিরুদ্ধে ফের একবার আন্দোলনের আগুন জ্বালিয়ে দিলেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা।

Related Articles