Asansol: তীব্র গরমে পথচারীদের স্বস্তি দিতে কুলটিতে তৃণমূল কংগ্রেসের অভিনব উদ্যোগ
Asansol TMC leaders provide cold water and sweets to 5,000+ people in heatwave-hit areas. Initiative led by Ward 61
Truth of Bengal: গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশের মানুষ প্রবল দাবদাহের মুখে কার্যত নাজেহাল। কুলটি, আসানসোল, রানিগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চলে পারদ চড়েছে ৪৩ ডিগ্রির কাছাকাছি। এরই মাঝে জনমানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক পদক্ষেপ নিল আসানসোল পৌর নিগমের ৬১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
নিয়ামতপুর নিউ রোডে অবস্থিত (Asansol) তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে, তীব্র গরমে ক্লান্ত পথচলতি সাধারণ মানুষ, রিকশাচালক, অটো ও অন্যান্য বাহনের চালক, এবং যাত্রীদের স্বস্তি দিতে ঠান্ডা পানীয় জল ও মিষ্টির বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে নেতৃত্ব দেন ৬১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাদল পুইতন্ডি। তাঁর কথায়, “গত দু’সপ্তাহ ধরে দাবদাহে মানুষ রাস্তায় হাঁটতে পারছে না। জল না পেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই আমরা ঠিক করি সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য এই আয়োজন করব।”
আরও পড়ুন: Jagannath Prashad: জগন্নাথদেবের প্রসাদ বিতরণ নিয়ে প্রশাসনিক বৈঠক বীরভূমে
তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ হাজার পথচারী ও যাত্রীর মধ্যে মিষ্টি এবং ঠান্ডা জল বিতরণ করা হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত পথচলতি মানুষ, যাত্রী, রিকশা, ভ্যান ও অটোচালকদের হাতে ঠান্ডা জল ও মিষ্টি তুলে দেওয়া হচ্ছে। গোটা কর্মসূচিটি নিখুঁতভাবে পরিচালিত হয় কাউন্সিলর বাদল পুইতন্ডির তত্ত্বাবধানে (Asansol)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি (Asansol) ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়, স্থানীয় তৃণমূল নেতা খোকন সেনগুপ্ত সহ একাধিক দলের কর্মী ও সমর্থক। তাঁরা সকলে মিলে এই উদ্যোগকে সফল করতে নিরলস পরিশ্রম করেন। রাস্তার পাশে ছাউনি টাঙিয়ে সেখানে রাখা হয়েছে ঠান্ডা জলের ড্রাম, এবং একাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়ে জলের গ্লাস ও মিষ্টি বিতরণ করছেন। পথচলতি অনেকেই এই উদ্যোগে খুশি হয়ে জানান, “এই রকম প্রচণ্ড গরমে যখন কোথাও জল পাওয়া যাচ্ছে না, তখন তৃণমূলের এই কাজ সত্যিই প্রশংসনীয়। অন্তত একটু স্বস্তি পাচ্ছি।”






