১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকভূমিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই যেন তাসের ঘরের মত দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন পাক ব্যাটাররা।
Truth Of Bengal: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজেই শাপমুক্তি ঘটাল দক্ষিণ আফ্রিকা। একটা বা দুটো বছর নয়, অবশেষে অবসান হল দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষার। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাল প্রোটিয়ারা। ম্যাচ জেতার পাশাপাশি সিরিজেও সমতায় ফেরাল দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করেছিল ৩৩৩ রান। এই ইনিংসে পাক দলের হয়ে অনবদ্য ব্যাট করেছিলেন সান মাসুদ, আবদুল্লাহ সফিক, সাউদ সাখেল এবং সলমন আগা। পিছিয়ে ছিল না দক্ষিণ আফ্রিকাও। ৪০৪ রান করে তারা। ফলে প্রোটিয়ারা এগিয়ে থাকে ৭১ রানে।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই যেন তাসের ঘরের মত দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন পাক ব্যাটাররা। একমাত্র বাবর আজম ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না ক্রিজে। ফলে মাত্র ১৩৮ রানেই বান্ডিল হয়ে যাক পাক বাহিনী। ম্যাচ জিততে গেলে প্রোটিয়া বাহিনীর কাছে দরকার ছিল মাত্র ৬৮ রান। মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। প্রথম ইনিংসে যেমন সাতটি উইকেট ঝুলিতে পুড়েছিলেন কেশব মহারাজ, ঠিক তেমনই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ঝুলিতে পুড়লেন সাইমন।
টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে পাকিস্তান। এবং এরপর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাক দল। সেই দুই সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করল পাকিস্তান। টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ জনের দলে স্থান পেয়েছেন বাবর আজম। একই সঙ্গে দলে ফিরলেন নাসিম শাহ, উসমান তারিক। তবে এই ফরম্যাটের জন্য মূল দলে স্থান পাননি ফকর জামান, হ্যারিস রউফ, সুফিয়ান মুকিমরা।






