বিশ্বকাপ চলার মাঝে আইসিসি-র একদিনের ব্যাটিং তালিকায় শীর্ষে স্মৃতি
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার বেথ মুনি।
Truth Of Bengal: এই মুহূর্তে ভারত ও শ্রীলঙ্কায় চলছে আইসিসি পরিচালিত একদিনের বিশ্বকাপ। সেই বিশ্বকাপ চলার মাঝেই মহিলাদের একদিনের ব্যাটিং তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই তালিকায় বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে সেইভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন স্মৃতি।
দুই ম্যাচে তাঁর সংগ্রহ ৩১ রান। তবুও আইসিসির প্রকাশিত একদিনের ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় মহিলা ব্যাটার। স্মৃতির রেটিং পয়েন্ট হল ৭৯১। স্মৃতির সঙ্গে এই দৌড়ে ছিলেন ইংল্যান্ড ব্যাটার সাইডার ব্রান্ট। কিন্তু শেষ মুহূর্তে ব্রান্টকে ৬০ পয়েন্ট পিছনে ফেলে দেন স্মৃতি।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার বেথ মুনি। তাঁর সংগ্রহ ৭১৩ রেটিং পয়েন্ট। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও অস্ট্রেলিয়ার গার্ডনার। দুজনের সংগ্রহ যথাক্রমে ৭০৬ ও ৬৯৭ রেটিং পয়েন্ট।


