প্রথম কয়েক বছরে আরসিবি ট্রফি জয় করলে চিন্নাস্বামীতে এই ঘটনা ঘটত না : গাভাসকর
If RCB had won the trophy in the first few years, this wouldn't have happened to Chinnaswamy: Gavaskar
Truth of Bengal: আইপিএল ট্রফি জয় করতে দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষা করতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর দীর্ঘ প্রতিক্ষার পর বিরাট-রজতদের এমন ট্রফি জয়ের বিজয় উৎসবের আনন্দে মাততে গিয়েই চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা ঘটে। এবং ১১ জনের প্রাণহানি হয়। এরপর এই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর।
চিন্নাস্বামীর ঘটনায় শোকপ্রকাশ করে গাভাসকর বলেন, ‘এটা অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। আমার মনে হয়, আরসিবি দীর্ঘ বছর পর আইপিএল ট্রফি জয় করেছে। কাজেই তাদের প্রথম ট্রফি জয়ের উৎসবে বিপুল পরিমাণ সমর্থক জড়ো হবেন এটাই স্বাভাবিক। কিন্তু যদি বিরাটরা প্রথম কয়েক বছরের মধ্যেই আইপিএল ট্রফি জয় করে নিতে পারতেন, তাহলে হয়তো এইরকম দুর্ঘটনা ঘটত না।’
উদাহরণ দিয়ে গাভাসকর বলেন, ‘আইপিএল-এ বাকি দলগুলি যারা আগেও ট্রফি জয় করেছে, তাদের সেলিব্রেশনে এইরকম হয়নি। কেননা তারা আগেও অনেকবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু আরসিবি এ ক্ষেত্রে ব্যতিক্রম, তাদের সমর্থকদের এত বছর অপেক্ষা করতে হয়েছে। তারপর তাঁরা ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। কাজেই সমর্থকরা তো চাইবেন তাঁদের প্রিয় ক্রিকেটারদের একবার স্পর্শ করে দেখতে। এই ক্ষেত্রে তাঁদের কোনও দোষ নেই।’
এরপরই আরসিবি-র স্লোগানের সমালোচনা করেন সানি। তিনি বলেন, ‘এ, সালা কাপ নাম দে।’ এই ধরনের স্লোগান খেলোয়াড়দের উৎসাহ দেয় না। বরঞ্চ তাঁদের ওপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে।’






