Kasba Gangrape Case: ক্রাইম সিনে মহিলা কমিশন, একাধিক শর্তে অনুমতি পুলিশের
The team was later allowed entry under conditions.
Truth Of Bengal: দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণ ঘটনায় এবার জাতীয় মহিলা কমিশনকে ঘটনা ঘটার জায়গায় যেতে বাধা পুলিশের (Kasba Gangrape Case)। যদিও কিছুক্ষণ তর্কাতর্কির পর তাদের সেখানে যেতে দেওয়া হয়। তবে পুলিশের তরফ থেকে একাধিক শর্ত চাপানো হয়। মহিলা কমিশনকে পুলিশ ঘটনাস্থল থেকে দূরে থাকার এবং সিল করা গার্ডরুমের ভিতরে প্রবেশ না করার নির্দেশ দেয়। তবে এই তর্কাতর্কিকে ঘিরে কিছুক্ষণের জন্য তৈরি হয়েছিল এক চাঞ্চল্যকর পরিস্থিতি।
[আরও পড়ুন: Broken Bridge: ভাঙা সেতু পরিদর্শনে চন্দ্রকোনার সমষ্টি উন্নয়ন আধিকারিক]
দক্ষিণ কলকাতা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের খবর জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে(Kasba Gangrape Case)। যদিও রাজ্য সরকারের তরফ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয় এবং জানানো হয় যে তারা নির্যাতিতার পাশে আছে। পাশাপাশি, অপরাধীদের কঠিন শাস্তির দাবিও তোলে। পুলিশের তরফ থেকেও মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। তবে ঘটনাকে ঘিরে কলকাতার রাজপথে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ।
[আরও পড়ুন: Bankura: প্রায় ৭০ বছরের ঐতিহ্য! বিড়ি শ্রমিকদের আজও খবর পড়ে শোনান ‘খবরওয়ালা’ পশুপতি নাগ]
এমন পরিস্থিতিতে ময়দানে নামে জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত তদন্ত করছে তারা। সেই অনুযায়ী রবিবার তারা আইন কলেজে ঘটনাস্থল পরিদর্শন করতে যায়। কিছুক্ষণ পুলিশ ও তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর শর্তসাপেক্ষ অনুমতি পায় তারাশ্র(Kasba Gangrape Case)।






