
The Truth of bengal: প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই হার। রাজকোট টেস্ট তো ভারতের কাছে ইংল্যান্ড হেরে গেছে ৪৩৪ রানে। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। সেদিন দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৩ উইকেট হারানোর পরও ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেনি ইংল্যান্ড।
খেলেছে জয়ের জন্যই, তাতে হিতে বিপরীত হয়ে অলআউট হয় দ্রুত। ইংল্যান্ড টেস্ট জিতলে তাদের কৌশলের প্রশংসা হয়, আবার হারলে হয় সমালোচনা। রাজকোটে এত বড় হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার ধারটা একটু বেশি। ধার যতই বেশি থাকুক না কেন, ইংল্যান্ড কৌশল বদলাবে না, জানিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ বলেন, তাদের কৌশল অবশ্য এবার কাজ করেনি, সেটা মেনেও নিচ্ছেন।
কিন্তু এটা পরেরবার কাজ করতে পারে বলে আশাবাদী ম্যাককালাম। ইংল্যান্ডের বাজবল কৌশলের অন্যতম বড় ‘সৈনিক’ জনি বেয়ারস্টো। রাজকোট টেস্ট বেয়ারস্টো আউট হয়েছেন ০ ও ৪ রানে। পুরো সিরিজে এখন পর্যন্ত ৬ ইনিংস খেলে ১৭ গড়ে করেছেন ১০২ রান। এরপরও বেয়ারস্টোর ওপর ভরসা হারাচ্ছেন না ম্যাককালাম।






