খেলা

PSG Victory: মিয়ামিকে মাটি ধরিয়ে শেষ আটে পিএসজি

PSG crushed Inter Miami 4-0 in the Club World Cup pre-quarterfinals

Truth Of Bengal: মার্সেডেজ স্টেডিয়ামে রবিবার ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল পিএসজি ও ইন্টার মিয়ামি(PSG Victory)। অর্থ্যাৎ একদিকে লিওনেল মেসি-সুয়ারেজ অপর দিকে হাকিমি-নেভেসদের লড়াই। সেই লড়াইয়ে ৪-০ গোলে বাজিমাত পিএসজি-র। ম্যাচের যাবতীয় ঘটনাই ঘটল গোটা প্রথমার্ধজুড়ে।

[আরও পড়ুন: Domkal: ডোমকলে অস্ত্র উদ্ধার, বিহারের মুঙ্গের যোগসূত্রে চাঞ্চল্য, গ্রেফতার ১]

সদ্য কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে যেভাবে ইন্টার মিলানকে বিধ্বস্ত করেছিল লুইস এনরিকের দল এবারের ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে যেন ঠিক সেই ছন্দেই দেখা গেল পিএসজি-কে।

লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/

রবিবার ম্যাচের প্রথম থেকেই মেসিদের ওপর চাপ বাড়িয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে শুরু করে প্যারিসের দলটি। যার সুবাদে ম্যাচের ছয় মিনিটেই প্রথম গোল নেভেসের। এরপর মিয়ামি গোল শোধের চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে ফের আবার পিএসজিকে এগিয়ে দেন সেই নেভেস(PSG Victory)। এরপর ৪৪ মিনিটে আবার গোল পিএসজির। এবার অবশ্য প্রতিপক্ষ নয় অ্যাডিলেডের অ্যাভিলেস। এরপর পিএসজির হয়ে প্রথমার্ধের অন্তিম লগ্নে ব্যবধান‌ বাড়ান মরোক্কোর খেলোয়াড় হাকিমি। খেলার যাবতীয় যবনিকা এখানেই শেষ হয়ে যায়। এবং ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল এনরিকের দল।

Related Articles