মালিকানা বিক্রি হচ্ছে বিরাট-পাতিদারদের দলের, কিনতে আগ্রহী তিন শিল্পপতি
সংবাদ মাধ্যম সূত্রের খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মালিকনা পরিবর্তন হতে চলেছে।
Truth Of Bengal: দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরে আইপিএল ট্রফি জয় করেছিল বিরাট কোহলি-রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবার ফের আলোচনায় উঠে এল হাইটেক নগরীর ফ্র্যাঞ্চাইজি দলটি। এবার অবশ্য অন্য কারণে সংবাদের শিরোনামে আরসিবি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মালিকনা পরিবর্তন হতে চলেছে।
সূত্রের খবর, ইতিমধ্যে নাকি বেঙ্গালুরু দলের মালিকানাধীন ইনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন ডিয়াজিও সংস্থা দলটির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বিশেষ সূ্ত্রের খবর, আগামী বছরের ৩১ মার্চের মধ্যেই হয়ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মালিকানা কে হবেন, তা ঠিক হয়ে যাবে।
কিন্তু কে হবেন আরসিবি দলের নতুন মালিক? এই বিষয়ে শোনা যাচ্ছে আপাতত তিন শিল্পপতি আছেন বিরাট-পাতিদের দলের মালিকানা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নিখিল কামাথ, রঞ্জন পাই এবং আদর পুনাওয়ালা। নিখিল জিরোধা গোষ্ঠীর চেয়ারম্যানের পাশাপাশি বেঙ্গালুরুর বাসিন্দা। রঞ্জন পাই মণিপাল গোষ্ঠীর চেয়ারম্যান, আর পুনাওয়ালা হলেন সেরাম ইন্সটিটিউটের চেয়ারম্যান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন মালিক হোন না কারোর একার পক্ষে বিরাটদের দলের মালিক হওয়া সম্ভব নয়।
এদিকে আইপিএল জেতার পরও কেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল বিক্রি করে দিতে চাইছে ইউনাইটেড স্পোর্টসের পক্ষ থেকে সিইও জানান, ‘আরসিবি আমাদের ব্যবসায়িক লাভের অংশ হলেও কর্তৃপক্ষের কাছে তা অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণেই দল বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।’






