কলকাতা

বিএলও-দের অনিয়মে কড়া পদক্ষেপ, ৮ জনকে শো-কজ

কমিশনের গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ৮ জন বিএলও-কে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

Truth Of Bengal: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠল বেশ কয়েকজন বিএলও-র বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি না করে যেখানে সেখানে ফর্ম বিতরণ করেছেন। কমিশনের গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ৮ জন বিএলও-কে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

বিএলও-দের উপর নজরদারি চালাতে সিইও দফতরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ০৩৩-২২৩১০৮৫০ নম্বরে ফোন করে অনিয়মের অভিযোগ জানানো যাবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিএলও-দের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শাস্তি হিসেবে ডিমোশন, ইনক্রিমেন্ট বন্ধ রাখা, এমনকি চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে। কেউ যদি ফর্ম বিলির নামে অর্থ দাবি করেন বা ফর্ম নষ্ট করেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু হতে পারে।

Related Articles