খেলা

আইএসএল খেলতে হবে! মহামেডান ক্লাবের পাশে মুখ্যমন্ত্রী

Mamata Banerjee on Mohammedan SC

The Truth of Bengal: আগামী মরসুমে আইএসএল খেলতে হবে মহামেডান ক্লাবকে। এটা চ্যালেঞ্জ হিসেবে নিন। মহামেডানের নবনির্মিত তাঁবুর উদ্বোধনে গিয়ে ক্লাবকে এই ভাবেই উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএল খেলছে, মহামেডান কেন খেলবে না?

রাজ্যের শিল্পসংস্কৃতির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও উৎসাহ দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহামেডান ক্লাবের ক্ষেত্রে সেই ছাবিটা আরও একবার ধরা পড়ল।  ক্লাবেরন বনির্মিত তাঁবুর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মনে করালেন, মহামেডানেরও লক্ষ লক্ষ সমর্থক রয়েছে। ক্লাব কর্তৃপক্ষ একবার সাহায্যের আবেদন রাখলেই, বিপুল সাহায্য মিলবে। ক্লাবের উন্নয়নের জন্য এদিন রাজ্যসরকারের তরফে ৬০ লক্ষ টাকা দেওয়া কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেহামেডান মাঠের প্রশংসা করার পাশাপাশি জানান,  মহামেডানকে গ্যালারির জন্য সাড়ে ৭ কোটি টাকা সাহায্য করেছে রাজ্য সরকার। একইভাবে সাহায্য করা হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকেও। তাই তিনি চান, আগামী দিনে এই ক্লাবের আরও উন্নতি হোক।

 

Related Articles