VC appointment: ফের জয়, উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যের পক্ষে রায় সুপ্রিম কোর্টের
Supreme Court sides with Bengal government in the Vice-Chancellor appointment case.
Truth Of Bengal: আবারও আইনি লড়াইয়ে জয়ের মুখ দেখলো রাজ্য সরকার। এবার বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস জয় পেল উপাচার্য নিয়োগ মামলায়। শীর্ষ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো তালিকা থেকে। আগামী ১০ দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে। এক কথায় বলতে গেলে, বড় স্বস্তি পেল ঘাসফুল শিবির।
[আরও পড়ুন: Lenovo Yoga Tab: এআই প্রযুক্তির সাহায্যে চলা ট্যাবলেট লঞ্চ করল লেনোভো]
ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত থেকে। রাজভবনের তরফ থেকে জানানো হয়েছিল যে ইউজিসি যেই নির্দেশিকা দিয়েছে, তা মেনেই উপাচার্য নিয়োগ করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে উপাচার্যগুলি নিয়োগ করা হয় রাজ্যপালের তরফ থেকে শিক্ষামন্ত্রীর পরামর্শ না নিয়ে। এরপরই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তালিকা ধরে নিয়োগ নিয়ে তৈরি হয় সমস্যা। শীর্ষ আদালতের তরফ থেকে প্রাক্তন বিচারপতি ললিতকে নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
[আরও পড়ুন: Salman Khan: বিপর্যয়ের মুখে বলিউডের ভাইজান! বান্দ্রার অভিজাত ফ্ল্যাট হাতছাড়া সলমনের]
সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে বিচারপতি সূর্যকান্ত জানান যে মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করা হয়েছে। তাঁর পর্যবেক্ষণ, “দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সমস্যা ছিল। তবে বাকি যাদের নিয়োগ করা হয়েছে, সেই নামগুলি মুখ্যমন্ত্রীর তালিকা থেকেই এসেছে। তাই নিয়োগে যে রাজ্য সরকারের মতামতই প্রতিফলিত হয়েছে, তা বলাই যায়।” রাজনৈতিক মহল মনে করছেন যে এটি একটি বড় রাজ্য সরকারের কাছে। ভোটমুখী বাংলায় রাজ্য সরকারের পরপর আইনি লড়াইয়ে জয় বড় চাপে ফেলবে বিরোধীদের বলে মনে করা হচ্ছে।






