Daily Horoscope: সতর্ক না থাকলে হাতছাড়া হতে পারে গুরুত্বপূর্ণ সুযোগ—রইল আজকের রাশিফল
স্বাস্থ্য, প্রেম, সম্পর্ক, কর্মজগৎ, অর্থনীতি কিংবা পারিবারিক পরিস্থিতি—সবেতেই চড়াই-উৎরাই আসবেই।
Truth of Bengal: আজকের দিনে আপনার রাশিফল কী বলছে? জীবনের নানা ক্ষেত্র—স্বাস্থ্য, প্রেম, সম্পর্ক, কর্মজগৎ, অর্থনীতি কিংবা পারিবারিক পরিস্থিতি—সবেতেই চড়াই-উৎরাই আসবেই। তাই আজকের রাশিফল একবার দেখে নিন—আপনার দিনটা কেমন কাটতে পারে (Daily Horoscope)।
মেষ
সঙ্গীত জগতে সাফল্য আসতে পারে। অর্থভাগ্য ভাল হলেও খরচের পরিমাণ বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুশোচনায় ভুগতে পারেন। লিভার সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের সম্পর্কেও কোনও দুঃসংবাদ আসতে পারে। আলস্যের জন্য গুরুত্বপূর্ণ কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে মনোমালিন্য হতে পারে।
বৃষ
অর্শ জাতীয় রোগে ভোগান্তি বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম আসবে। প্রতিবেশীর সঙ্গে অশান্তির সম্ভাবনা রয়েছে, তাই সংযত থাকুন। খরচ বৃদ্ধি পাবে। গাড়ি চালাতে সতর্ক থাকুন, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান জমতে পারে। কাজের চাপে শরীরে ক্লান্তি আসবে। সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের যোগ আছে। টিউমার জাতীয় সমস্যায় সাবধানতা প্রয়োজন। প্রেমের সম্পর্ক মানসিক চাপে ফেলতে পারে।
আরও পড়ুনঃ 28_06_2025_Haj Return – Mubarak 2025 -Haj Committee
মিথুন
বাইরের অশান্তির প্রভাব ঘরে আসতে পারে। ব্যবসায় নতুন কোনও ঝুঁকি না নেওয়াই শ্রেয়। যুক্তিপূর্ণ কথাবার্তায় সুনাম অর্জন সম্ভব। পাওনা আদায়ে খুব বেশি সমস্যায় পড়তে হবে না। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রয়োজনীয় কাজগুলি দ্রুত শেষ করে ফেলুন। অন্যের উপর দায়িত্ব না চাপানোই ভাল। কর্মক্ষেত্রে বিবাদের কারণে কাজ ব্যাহত হতে পারে (Daily Horoscope)।
কর্কট
স্ত্রীর জন্য মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমে আনন্দ থাকলেও মানসিক উদ্বেগ বাড়বে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের চাপে শারীরিক ক্লান্তি আসবে। সংসারের খরচ নিয়ে বিবাদ হতে পারে। দুপুরের পর ব্যবসায় চাপ বাড়তে পারে।
সিংহ
দাম্পত্য জীবনে কলহের সম্ভাবনা। শারীরিক অসুস্থতা কাজের প্রতি অনীহা সৃষ্টি করতে পারে। সন্তানের কারণে গর্বিত বোধ করবেন। পিতামাতার চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। সম্পত্তির দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ বাড়তে দেখা যাবে।
কন্যা
বন্ধুদের সঙ্গে সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। স্ত্রীর প্রতি ক্ষোভ জন্মাতে পারে। বেকারদের জন্য নতুন কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমে অভিমান বাড়বে। বুদ্ধিমত্তার জন্য শেয়ার বাজারের বড় বিপদ থেকে রেহাই পেতে পারেন। মাত্রাছাড়া রাগে বিপদ হতে পারে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণ সংক্রান্ত আলোচনা হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।
তুলা
বাইরের লোকের কারণে খরচ বাড়তে পারে। আয় মনমতো না-ও হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, সাবধান থাকুন। পরোপকারে মানসিক শান্তি পাবেন। স্ত্রীর সঙ্গে বিবাদে তৃতীয় ব্যক্তি ফায়দা তুলতে পারে। বন্ধুর সঙ্গে চাকরির বিষয়ে আলোচনা হতে পারে। রক্তচাপের সমস্যা চিন্তার কারণ হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় ঘরোয়া আলোচনা হবে (Daily Horoscope)।
বৃশ্চিক
বাবার জন্য বিপদ কাটিয়ে স্বস্তি পাবেন। প্রিয়জনকে নিয়ে মানসিক চাপ বাড়বে। প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসায় শুভ সময়। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। সংসারে অতিরিক্ত খরচ হতে পারে। বন্ধুদের সাহায্য কাজে লাগবে। প্রতিবেশীর সঙ্গে কথাবার্তায় সাবধানতা প্রয়োজন। কোনও মাতৃস্থানীয়া ব্যক্তির খারাপ ব্যবহারে মন খারাপ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে।
ধনু
গুপ্ত শত্রুর দৌরাত্ম্য বাড়তে পারে। রাগের বশে সংসারে অশান্তি ডেকে আনতে পারেন। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সংসারে সমৃদ্ধি আসায় শান্তি মিলবে। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কারও সঙ্গে আলোচনা জরুরি। সামাজিক কাজ থেকে সুনাম লাভ হতে পারে। প্রেমে মানসিক চাপে ভুগতে পারেন। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
মকর
সরকারি কর্মীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হওয়ার সম্ভাবনা। মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রিয়জন বা কাছের কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের জন্য অনুকূল সময়। বুদ্ধির ভুলে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। অতিরিক্ত উদারতা না দেখানোই ভাল হবে (Daily Horoscope)।
কুম্ভ
সতর্কতা বজায় রাখা জরুরি, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। একটি কাজে ব্যস্ত থাকতে হতে পারে। সঙ্গীতশিল্পীদের সময়টা বিশেষ শুভ নয়। রক্তচাপ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। ব্যবসায় খুব একটা সন্তুষ্টি মিলবে না। নতুন কোনও কাজ শুরু না করাই ভাল।
মীন
আর্থিক প্রতারণা বা টাকার চুরি হতে পারে। ব্যবসার স্বার্থে উচ্চপদস্থ কারও সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের কারণে ঘরোয়া অশান্তি বাড়তে পারে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। প্রতিবেশীর উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর মাধ্যমে বিপদ থেকে রক্ষা পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।






