Majid Bishkar: ইরান জুড়ে ইজরায়েল হানা, তবুও বন্ধু মজিদ ভাল আছেন জামশিদ নাসিরি, প্রাক্তন ফুটবলার
তারপরই নিজের মতামত ব্যক্ত করলেন ময়দানের প্রাক্তন ইরানি স্ট্রাইকার। ইরান এবং ইজরায়েলের ‘যুদ্ধ’ শুরুর দিন থেকেই আমার চিন্তা বাড়ছিল ক্রমশ।
Truth of Bengal: মধ্যপ্রাচ্যে এখন ‘যুদ্ধ’র দামামা। ইরান বনাম ইজরায়েলের ‘যুদ্ধ’র ফলে বাতাসে শুধুই মর্টার, মিশাইলের আনাগোনা। আর শহর কলকাতায় বসে বন্ধু মজিদ বিসকার ও নিজের পরিবারের আত্মীয়-স্বজনদের জন্য চিন্তায় দিন কাটছিল তাঁর। তারপরই নিজের মতামত ব্যক্ত করলেন ময়দানের প্রাক্তন ইরানি স্ট্রাইকার। ইরান এবং ইজরায়েলের ‘যুদ্ধ’ শুরুর দিন থেকেই আমার চিন্তা বাড়ছিল ক্রমশ। কেননা দেশে আমার অনেক আত্মীয় যেমন রয়েছেন, ঠিক তেমনই রয়েছেন আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু মজিদ বিসকার (Majid Bishkar)।
ইরান-ইজরায়েল ‘যুদ্ধ’র মাঝে আর নিজের পরিবার বা মজিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কারণ ফোনে কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছিলাম না। ফলে চিন্তা বাড়ছিল ক্রমশ। কি অবস্থায় তাঁরা দিন কাটাচ্ছিলেন, তা জানার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। কিছুই যেন ভাল লাগছিল না। পরিবারের সঙ্গে যুদ্ধের আগে কথা হলেও, মজিদ ভাইয়ের সঙ্গে প্রায় দু’মাস কথা হয়নি। ফলে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে খবর অন্য এক আত্মীয় মারফত খবর পাই যে ইরান বনাম ইজরায়েল-র লড়াইয়ের জেরে ইরানের যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে খোরামশহর নেই। এই খবর শুনে আমার অনেকটাই চিন্তা মুক্ত হয়। কেননা মজিদ ভাই যে খোরামশহরেই বাসিন্দা। দেখি এর মধ্যে আবার যোগাযোগের চেষ্টা করব মজিদ ভাইয়ের সঙ্গে (Majid Bishkar)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
পাশাপাশি আমার পরিবারের যে সমস্ত আত্মীয়রা এখনও ইরানে রয়েছেন, তাঁদের নিয়েও যথেষ্ট চিন্তাই ছিলাম। আমি খবর পেয়েছি, তাঁরাও সুস্থ আছেন। আসলে ‘যুদ্ধ’ কথাটা শুনলেই মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। চিন্তায় ঘুম উড়ে যায় তখন। মনে হয় কি অবস্থায় ওরা ইরানে দিন কাটাচ্ছেন কে জানে! এখনও জানি না কবে এই ভয়ঙ্কর অধ্যায়ের পুরোপুরি সমাপ্তি কবে ঘটবে? তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, শীঘ্রই যেন এই অধ্যায়ের সমাপ্তি ঘটে সবাই যেন ভাল থাকেন, সুস্থ থাকেন। এর বেশি আমি আর কিছুই চাই না (Majid Bishkar।






