খেলা

একসঙ্গে তিন বছরের আইপিএল-র শুরু এবং শেষের দিন ঘোষণা

IPL start and end dates announced for three years at a time

Truth Of Bengal: আর মাত্র দু দিন বাদেই শুরু হবে আইপিএল-এর নিলাম। তার আগেই আগামী আইপিএল-র দিন ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে। শুধু তাই নয়, এর পাশাপাশি ২০২৭ সাল পর্যন্ত আইপিএল-র শুরু এবং ফাইনাল ম্যাচের দিনও ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের আইপিএল শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। এবং চলবে ২৫ মে পর্যন্ত

প্রসঙ্গত, আইপিএল-র ইতিহাসে এর আগে কখনও একসঙ্গে তিন বছরের দিন ঘোষণা করা হয়নি। তবে কেন এবারই তা ঘোষণা করা হল তার কারণও স্পষ্ট নয়। এদিকে আগামী মাসেই হয়তো আইসিসির চেয়ারম্যান পদে বসবেন জয় শাহ। কাজেই তার আগে একসঙ্গে আইপিএল-র ইতিহাসে একসঙ্গে তিন বছরের শুরুর ও ফাইনাল ম্যাচের দিন ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২০২৬ সালের ক্রিকেটের এই মেগা ইভেন্ট শুরু হবে ১৫ মার্চ থেকে। এবং চলবে ৩১ মে পর্যন্ত। অপরদিকে ২০২৭ সালের আইপিএল শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একসঙ্গে তিন বছরের আইপিএল শুরু এবং শেষের দিন ঘোষণার কারণ সম্বন্ধে, অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেছেন, এক সঙ্গে তিন বছরের আইপিএল-র শুরু এবং শেষের দিন ঘোষণা করার ফলে আইসিসির পক্ষে এই তিন বছরের ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করতেও সুবিধা হবে। এবং পাশাপাশি সুবিধা পাবেন ক্রিকেটারাও। বিদেশি খেলোয়াড়দের খেলতে যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্য বিসিসিআই-র এমন সিদ্ধান্ত।

Related Articles