অনূর্ধ্ব ২০ মহিলা ফুটবলে উজবেকিস্তানকে ২-৪ গোলে হারিয়ে জয় ভারতের
সেই মতোই এই খেলা হয়, আর দুটি খেলায় ভারত জয় লাভ করেছে। তামিলনাড়ুর মহাবলিপুরমে এফসি মাদ্রাস অ্যাকাডেমিতে এই আন্তর্জাতিক ম্যাচটি হয়।
২ ডিসেম্বরও ভারতের অনূর্ধ্ব ২০ মহিলা ফুটবল দল উজবেকিস্তানকে হারিয়ে ২-৪ গোলে জিতে গেল। ভারতীয় ফুটবল নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর দুটি ম্যাচই ফিফা উইমেনস ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর মধ্যে পড়ছে এবং দুটিই বন্ধ দরজার অন্তর্ভুক্ত হবে। সেই মতোই এই খেলা হয়, আর দুটি খেলায় ভারত জয় লাভ করেছে। তামিলনাড়ুর মহাবলিপুরমে এফসি মাদ্রাস অ্যাকাডেমিতে এই আন্তর্জাতিক ম্যাচটি হয়।
এই ম্যাচগুলি ভারতের প্রস্তুতি পর্বেরই অংশ, কারণ এএফসি U-২০ উইমেনস এশিয়ান কাপ ২০২৬–এ ভারত গ্রুপ সি-তে খেলবে জাপান, অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপের সঙ্গে। একইভাবে উজবেকিস্তানও এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তারা গ্রুপ বি-তে থাকবে ডিপিআর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জর্ডনের সঙ্গে। এবার ভারতের কাছে পর পর দুটি ম্যাচে হারল উজবেকিস্তান। ভারতের প্রধান কোচ জোয়াকিম আলেকজান্ডারসন এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছিলেন।
উজবেকিস্তান ফ্রেন্ডলি ম্যাচের জন্য ভারতের U-২০ মহিলা দলের ২৪ সদস্যের স্কোয়াড:
গোলকিপার:
মেলোডি চানু কৈশাম, মনালিশা দেবী মইরাংথেম, রিবানসি জামু
ডিফেন্ডার:
আলিনা চিনগাখাম, সিন্ডি রেমরুয়াটপুই কোলনে, জুহি সিংহ, নিশিমা কুমারি, রেমি ঠোকচম, সাহেনা টি এইচ, শুভাঙ্গী সিংহ, থোইবিসানা চানু তোইজম, ভিকসিত বড়া
মিডফিল্ডার:
অঞ্জু চানু কায়েনপাইবাম, আরিনা দেবী নেমাইরাকপাম, ভূমিকা দেবী হুমুকচাম, খুশবু সারোজ, মনিশা সিংহা, নেহা
ফরোয়ার্ড:
ববিতা কুমারি, দীপিকা পাল, লিংদেইকিম, শিশজি শাজি, সিবানি দেবী নংমেইকাপাম, সুলাঞ্জনা রাউল
প্রধান কোচ:
জোয়াকিম আলেকজান্ডারসন






