CSFA Nation Cup: সিএএফএ নেশন কাপে অংশগ্রহণ করবে ভারতীয় সিনিয়র ফুটবল দল
এই টুর্নামেন্ট অংশগ্রহণের মূল লক্ষ্য হচ্ছে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগত্যা অর্জনের প্রাথমিক প্রস্তুতি
Truth of Bengal: এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএসএফএ) নেশন কাপে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারতীয় সিনিয়র ফুটবল দল। বুধবার এই খবর জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্ট অংশগ্রহণের মূল লক্ষ্য হচ্ছে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগত্যা অর্জনের প্রাথমিক প্রস্তুতি (CSFA Nation Cup)।
আরও পড়ুন: Illegal-Voter: দুই দেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী
চলতি বছর এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করছে উজবেকিস্তান ও তাজিকিস্তান। টুর্নামেন্ট শুরু হবে আগামী আগস্ট মাসের ৩১ তারিখ। এবং শেষ হবে সেপ্টেম্বর মাসের ৮ তারিখে। এবারের এই টুর্নামেন্টে মোট দুটি গ্রুপ করা হয়েছে। টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে আয়োজক দেশ উজবেকিস্তান, কিরজিগ রিপাবলিক, তুর্কমেনিস্তান এব় ওমান (CSFA Nation Cup)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ভারত এই টুর্নামেন্টের গ্রুপ বি-তে খেলবে। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান। মেন-ইন ব্লুজরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ২৯ আগস্ট। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ হল তাজিকিস্তান। এরপর সেপ্টেম্বরের ১ তারিখ ভারত দ্বিতীয় ম্যাচে খেলবে ইরানের বিরুদ্ধে। এবং তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ হল আফগানিস্তান। এই ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের ৪ তারিখে। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে প্লে-অফের ম্যাচ। এবং সেই ম্যাচের বিজয়ীরা পরবর্তীতে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে (CSFA Nation Cup)।






