Aamir Khan: বাড়িতে একসঙ্গে ২৫ আইপিএস অফিসার, কারণ জানালেন খোদ আমির খান
তারপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন আমির খান কি কোনো আইনি জটিলতায় পড়লেন? অবশেষে সব জল্পনা ইতি টানলেন খোদ আমির খান।
Truth Of Bengal: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Aamir Khan) বাড়িতে পুলিশ অফিসারদের উপস্থিতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বি টাউনে। রবিবার আচমকাই আমির খানের বাড়িতে হাজির হন পঁচিশ জন আইপিএস অফিসারের একটি টিম। বিলাসবহুল গাড়িতে করেই অভিনেতারা বাড়িতে ঢোকেন তাঁরা। তারপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন আমির খান কি কোনো আইনি জটিলতায় পড়লেন? অবশেষে সব জল্পনা ইতি টানলেন খোদ আমির খান।
[আরও পড়ুন: CSFA Nation Cup: সিএএফএ নেশন কাপে অংশগ্রহণ করবে ভারতীয় সিনিয়র ফুটবল দল]
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান (Aamir Khan)। সেখানেই সাংবাদিকদের তরফে আমিরকে প্রশ্ন করা হয়, কেন তাঁর বাড়িতে একসঙ্গে বহু আইপিএস অফিসার এসেছিলেন। সেই প্রশ্নের উত্তরে আমির মঙ্গলবার জানান, “আইপিএস অফিসারদের ব্যাচটি মুম্বই সফর করছিলেন। সেই সময় মুম্বই পুলিশ অনুরোধ জানায়, ২৫ জন অফিসারের ওই দলটি আমার সঙ্গে এক ঘণ্টা সময় কাটাতে চায়। তাই আমি তাঁদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাই।” আমিরের তরফে বিবৃতি আসার পর স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা।
[আরও পড়ুন: Illegal-Voter: দুই দেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী]
উল্লেখ্য, গত ২০ জুন আমির খানের ‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। ছবিতে আমির খানের (Aamir Khan) বিপরীতে দেখা গিয়েছে জেনেলিয়া ডিসুজাকে। এই ছবি দিয়েই দীর্ঘদিন বাদে ফ্লপের গেরো কাটিয়ে সাফল্যের মুখ দেখেছেন। আমিরের ‘সিতারে জমিন পর’ বহুল প্রসংশিত হয়েছে সকলের কাছে। পাশাপাশি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal/videos/736566745759088/






