Illegal-Voter: দুই দেশের ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী
A Bangladeshi national residing as Akbar Ali Molla in Canning was arrested for possessing a forged voter card; West Bengal police investigate.
Truth Of Bengal: ক্যানিং, লোকেশ হালদার: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ(illegal-voter)। গোপন সূত্রে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ এর জন্য। এরপর বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে এই ব্যক্তি বসবাস করছিল ভারতে।
[আরও পড়ুনঃ Air India: নিরাপত্তা ঘাটতি! ডিজিসিএ’র অডিটে এয়ার ইন্ডিয়ার ১০০-র বেশি নিয়মভঙ্গ ধরা পড়ল]
তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশী ভোটার কার্ড, যেখানে তার নাম মহম্মদ আকবর আলী গাজী নামে। কিন্তু ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে দাবি(illegal-voter)। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিভাবে এদেশে এলেন ঐ ব্যক্তি, পাশাপাশি কিভাবে এইদেশের পরিচয় পত্র বানালেন, ভোটার তালিকায় নাম তুললেন সমস্ত বিষয় নিয়েই শুরু হয়েছে তদন্ত।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তদন্তের স্বার্থে ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ(illegal-voter)। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে।






