অবিশ্বাস্য পারফরম্যান্স গ্লেন ম্যাক্সওয়েলের, ২০১ রানের ইনিংসে সেরা ম্যাক্সওয়েল
Maxwell Incredible performance

The Truth of Bengal: এটাই কি ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস? অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স , যিনি উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডব দেখেছেন, তিনি অন্তত নিশ্চিত। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংসই ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা। ২৯২ রান তাড়া করতে নেমে মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৯১/৭। সকলে ধরেই নিয়েছিলেন যে, ফের একটা অঘটনের সাক্ষী থাকতে চলেছে বিশ্বকাপ। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসে শোরগোল ফেলে দিয়েছেন ম্যাড-ম্যাক্স। যা দেখে ক্রিকেট দুনিয়ার তারকারা বলছেন জীবনে এমন ব্যাটিং দেখিনি, সত্যিই অবিশ্বাস্য ইনিংস।’ পেশির টান, প্রবল আর্দ্রতা আর ক্রমবর্ধমান চাপকে হার মানিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন ম্যাক্সওয়েল।
তবে এই জয় দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলছেন অবিশ্বাস্য, ম্যাক্সিকে দলে ডাকনাম হিসেবে অন্য গ্রহের মানুষ বলে ডাকা হবে। কামিন্স আরও বলেছেন, ‘ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস। তবে পায়ে ক্র্যাম্প , অসহ্য গরম। এমনকি ঠিকভাবে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না ম্যাক্সওয়েল। একাধিকবার ফিজিও ছুটে আসেন মাঠে। তবে তা সত্ত্বেও হাল ছাড়েননি ম্যাক্সওয়েল। দুর্ধর্ষ ম্যাচ খেলে সর্বকালের ওয়ান ডে ক্রিকেটে সেরা ইনিংস খেলে রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। যা দেখে আশ্বর্য হয়েছেন সকলে। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বিশ্বকাপের মঞ্চে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস খেলে সকলের মনে গেঁথে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ।
কার্যত হেরে যাওয়া ম্যাচকে একা হাতেই অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাও আবার এক পায়ে ভর দিয়েই। ৯১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার হয়ে ২০১ অপরাজিত রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। যা ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করতে নেমে এটি কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। প্রসঙ্গত, কপিল দেবের নেতৃত্বেই ভারত ১৯৮৩ সালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৭৫ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে আজও লোকগাথা হয়ে আছে। পাশাপাশি ফখর জামানের ১৯৩ রান করে নজির গড়েছিলেন । সেই সমস্ত রেকর্ডওভাঙলেন ম্যাক্সওয়েল। সব রেকর্ড ভেঙে দিয়ে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস হিসেবে ইতিহাস গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল।
Free Access






