খেলা

Hardik Mahika: বান্ধবী মাহিকার জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হার্দিকের, শুরু গুঞ্জন

সদ্য এশিয়া কাপ জয়ের পর যেহতু এই মুহূর্তে হার্দিক ছুটিতে রয়েছেন, সেই কারণে হয়ত বান্ধবীর সঙ্গে এখন তিনি মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত।

Truth of Bengal: গত ১১ অক্টোবর ছিল ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা হার্দিক পান্ডিয়ার নতুন বান্ধবী মাহিকা শর্মার ৩২তম জন্মদিন। সদ্য এশিয়া কাপ জয়ের পর যেহতু এই মুহূর্তে হার্দিক ছুটিতে রয়েছেন, সেই কারণে হয়ত বান্ধবীর সঙ্গে এখন তিনি মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত। এবং সেখানেই তাঁর নতুন বান্ধবীর জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। যা দেখে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ার পাশাপাশি হার্দিক ফ্যানদের মধ্যেও (Hardik Mahika)।

প্রসঙ্গত, মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের খবর চাউর হতেই সমুদ্রে সৈকতে কাটানোর বিশেষ মুহূর্তের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হার্দিক। তবে এর বান্ধবীর ছবির নীচে জন্মদিনের উপহার হিসেবে চকলেট ও কেকের ছবি রয়েছে। এছাড়া হার্দিকের শেয়ার করা ছবিগুলির মধ্যে রয়েছে তাঁর ছেলে অগস্ত্য, মা এবং দিদাও (Hardik Mahika)।

উল্লেখ্য, হার্দিকের এই নতুন বান্ধবী মাহিকা শর্মা পেশায় একজন মডেল। তাঁর সঙ্গে বিগত বেশ কিছুদিন ধরেই হার্দিকের সম্পর্ক নিয়ে একটা গুঞ্জন ছড়িয়েছিল। এর মধ্যে গত কয়েকদিন আগেই হার্দিক ও মাহিকাকে একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। এবং তারপরই তাঁদেরকে ঘিরে জল্পনা বাড়ে। এরপর নেটিজেনরা মনে করছেন অবশেষে সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে চলছে, ঠিক অনেকটা ‘যা রটে, তার কিছুটা বটে’-র প্রবাদের মত (Hardik Mahika)।

Related Articles