কলকাতা

Weather: আবারও নিম্নচাপ! দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, সমুদ্রেও নিষেধাজ্ঞা

২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে।

Truth of Bengal: আবারও নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।  বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকবে। (Weather)

[আরও পড়ুনঃ Domestic Violence: মাথায় গুলি করে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত স্বামী]

বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে সর্তকতার মত পরিস্থিতি নেই তবে বৃষ্টি হবে। বৃষ্টি হলেও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি।(Weather)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

দক্ষিণের মতোই উত্তরেও আগামী কয়েকদিন বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে বলাই যায়, চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে।(Weather)

 

Related Articles