দেশ

Rahul Gandhi: শাহের বক্তব্য টেনে বিজেপির বিরুদ্ধে ভোট চুরি করে ক্ষমতায় থাকার অভিযোগ রাহুলের

প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে লাগাতার বিক্ষোভ দেখানো হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে।

Truth Of Bengal: এসআইআর ও ভোট চুরির প্রতিবাদ জানাতে বর্তমানে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁকে সাফ দিচ্ছেন আরজেডি নেতা, তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তেজস্বী যাদব। বুধবার মুজাফফরপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নেন রাহুল। তিনি দাবি করেন যে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চাইছে বিজেপি। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে শিশুরাও জেনে গেছে দেশে ভোট চুরি হচ্ছে।(Rahul Gandhi)

[আরও পড়ুন:  Chess Worldcup: দাবা বিশ্বকাপের আসর আয়োজন করতে পেরে খুশি নমো]

রাহুল গান্ধী বলেন, “আগামী ৪০ বছর বিজেপি ক্ষমতায় থাকবে, এই কথা অমিত শাহ কিছুদিন আগে বলেছিলেন। কেউ বলতে পারেনা রাজনীতিতে কি হবে। কিন্তু আগামী ৪০ বছরে কি হবে তা অমিত শাহ জানেন। কিভাবে? ভোট চুরি।” এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলা ভালো, এদিন ভিড় রীতিমত উপচে পড়ছিল।(Rahul Gandhi)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর রাহুল গান্ধী একটি শিশুর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “এখানে আসার পথে, ‘নরেন্দ্র মোদি ভোট চোর’, এই কথাটি একদল ৬ বছরের বাচ্চা আমার দিকে তাকিয়ে বলল। আমাদের দেশের যে ভোট চুরি হচ্ছে, এই বিষয়টি এখন ৬ বছরের শিশুরাও জেনে গেছে।” এছাড়াও সকলের উদ্দেশ্যে আরো অনেক বার্তা দেন কংগ্রেস সাংসদ।(Rahul Gandhi)

প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে লাগাতার বিক্ষোভ দেখানো হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে। সংসদের ভিতরে ও বাইরে, দুই জায়গাতেই আওয়াজ তুলেছেন বিরোধী সাংসদরা। এমনকি নির্বাচন কমিশন অফিস ঘেরাও পর্যন্ত করতে নামা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা করে ওঠা যায়নি। এবার দেখার বিষয় যে আগামী দিনে এসআইআর নিয়ে আর কি হয় দেশে। বিরোধীরা কমিশনকে এসআইআর প্রত্যাহার করতে পারে কিনা, সেটাই এখন দেখার।(Rahul Gandhi)

Related Articles