দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বাড়িয়ে ভারতের কোচের পদে স্থিতিশীলতা বজায় রাখল বিসিসিআই
BCCI extended the contract with Dravid to maintain stability in India's coaching position

The Truth Of Bengal : বিশ্বকাপ শেষে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে যায়। এরপর ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে যে দ্রাবিড় আর ভারতীয় দলের কোচিং করাতে ইচ্ছুক নয়। এমনকি বিসিসিআইও তাকে চায় না। তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৯ নভেম্বর) বিসিসিআই ঘোষণা করে, রাহুল দ্রাবিড়কে আরও দুই বছরের জন্য ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আমি আগেও বলেছি ভারতীয় দলের জন্য এই মুহূর্তে দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ নেই। তিনি নিজেকে প্রমাণ করেছেন। দলটি সব ফরম্যাটেই শীর্ষে। এটি স্পষ্ট করে দলকে নিয়ে দ্রাবিড়ের উচ্চাকাঙ্খা। বিশ্বকাপ ফাইনালের আগে আমরা টানা ১০ ম্যাচ জিতেছি। এটি সহজ বিষয় নয়। তাকে উৎসাহিত করা উচিত।’
দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বাড়ানোর ফলে ভারতীয় দলে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। দ্রাবিড়ের অধীনে ভারতীয় দল সব ফরম্যাটেই সফল হয়েছে। বিশ্বকাপে ফাইনালে উঠলেও হারের পরও দ্রাবিড়ের কোচিংয়ের প্রশংসা করেছেন অনেকে। দ্রাবিড়ের পাশাপাশি বিসিসিআই বিশ্বকাপে দায়িত্ব পালন করা কোচিং স্টাফের বাকি সদসদ্যদের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে।
FREE ACCESS






