খেলা

অস্ট্রেলিয়া সিরিজ ২০২৭ বিশ্বকাপ খেলার জন্য রোহিত-বিরাটের কাছে অত্যন্ত ভাইটাল

বার ‘রো-কো’ জুটিকে নিয়ে নিজের মত ব্যক্ত করলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী।

Bangla Jago Desk: আগামী ২০২৭ সালে ফের অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কি না, তা নিয়ে এখন থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। এবার ‘রো-কো’ জুটিকে নিয়ে নিজের মত ব্যক্ত করলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী।

সিডনিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের কাছে বিরাট-রোহিতকে নিয়ে নিজের মত ব্যক্ত করতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘আসন্ন বিশ্বকাপ ও তার আগে ভারতীয় দলের জার্সিতে রোহিত ও বিরাটের ভবিষ্যত সত্যিই অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে। ২০২৭ সালের বিশ্বকাপে ‘রো-কো’ জুটিকে আদৌ দেখা যাবে কি না তা এখনই হলফ করে বলা যাচ্ছে না। কেননা আগামী বিশ্বকাপে বিরাট ও রোহিতকে জাতীয় দলের হয়ে খেলতে হলে এই অস্ট্রেলিয়া সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজেই প্রায় নির্ধারিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওদের আগামীর ভবিষ্যৎ।’

শাস্ত্রী আরও বলেন, ‘এই সিরিজে বিরাট-রোহিতের পারফরম্যান্সের পাশাপাশি ওদের দুজনের ফিটনেশ সহ বেশ কিছু জিনিষেও নির্বাচকরা নজর রাখবেন। কাজেই বিরাট-রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজকেই ডু-অর-ডাই ভেবে নিতে হবে।’

তাহলে কি বিরাট-রোহিতের এখনই ক্রিকেটের এই ফরম্যাট থেকেও অবসর নেওয়া উচিত? এই প্রসঙ্গে শাস্ত্রী জানান, ‘অবসরের সিদ্ধান্ত যে কোনও খেলোয়াড়দের ব্যক্তিগত ব্যাপার। সুতরাং সিদ্ধান্তটা তাঁদের নিজেদেরকে নিতে হবে। যেমনটা সম্প্রতি নিয়েছেন স্টিভ স্মিথ।