খেলা

Ravichandran Ashwin: আইপিএল অধ্যায় অতীত, এবার কি বিগ ব্যাশে দেখা যাবে অশ্বিন ঝলক?

অনেকেই বলেছিলেন এই অভিজ্ঞ স্পিনার হয়ত অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে খেলতে পারেন।

Truth of Bengal: সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের কথা ঘোষণা করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তারপরই অশ্বিনের পরবর্তী যাত্রা নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই বলেছিলেন এই অভিজ্ঞ স্পিনার হয়ত অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে খেলতে পারেন। এবার সেই জল্পনাই ফের উসকে দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা টড গ্রিনবার্গ (Ravichandran Ashwin)।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জানান, ‘প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিনের বিগ ব্যাশ ক্রিকেটে খেলার জন্য আলোচনা চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে অশ্বিনই হবেন ভারতীয় হাইপ্রোফাইল ক্রিকেটার যিনি এই লিগে খেলবেন (Ravichandran Ashwin)।’

আরও পড়ুনঃ পুলিশ সম্পর্কে অবগত করতে নয়া উদ্যোগ, কী পদক্ষেপ নিলেন শিক্ষকরা?

গ্রিনবার্গ অশ্বিনের বিগ ব্যাশে খেলা প্রসঙ্গে আরও বলেন, ‘অশ্বিন আন্তর্জাতিক সহ ফ্যাঞ্চাইজি ক্রিকেটে সফল একজন ক্রিকেটার। কাজেই তাঁকে বিগ ব্যাশে পাওয়া গেলে অবশ্যই সব দিক থেকে লাভবান হওয়া যাবে। এটা স্বীকার করতেই হবে অশ্বিন একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওকে পেলে আমাদের এই লিগের আকর্ষণ আরও বেশি মাত্রায় বৃদ্ধি পাবে (Ravichandran Ashwin)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, যদিও অশ্বিনের বিগ ব্যাশে অংশ নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত কিছু হয়নি। কেননা ইতিমধ্যে প্রতিটা দলই তাঁদের বাছাই করা খেলোয়াড়দের নিয়ে নেওয়ার পাশাপাশি বেধে দেওয়া বেতনের পরিমাণও খরচ করে ফেলেছে। এদিকে অশ্বিনের মত ক্রিকেটারকে নিতে গেলে যথেষ্ট পরিমাণ অর্থও খরচ করতে হবে। তাই চিন্তা-ভাবনা করা হচ্ছে ডেভিড ওয়ার্নারকে যেভাবে ম্যাচ প্রতি অর্থ দেওয়া হয়েছিল, সেইরকমভাবে অশ্বিনকে যদি দলে নেওয়া যায়। সূত্র মারফত জানা গিয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে মেলবোর্ন দলের জার্সি গায়ে চড়াতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত অশ্বিনের সম্বন্ধে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি (Ravichandran Ashwin)।

Related Articles