আমেরিকার বিপক্ষ ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি !
America's opponents in the eyes of the rain
The Truth Of Bengal: ভারত আমেরিকার ম্যাচ দেখার জন্য যখন গোটা দেশ প্রস্তুত তখন বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দপ্তর । আর এই বৃষ্টির ম্যাচের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। গত রবিবার ভারত পাকিস্তানের ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় দেড় ঘন্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। আজও সেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। নাসাও কাউন্টি গ্রাউন্ডে তা নিয়ে চলছে জল্পণা ।
আজ ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় শুরু হতে চলেছে খেলার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে দশটা। এদিকে স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে সকাল আটটা থেকে দশটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ শতাংশ। আর এবার যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচ দেরিতে শুরু হতে পারে। গতদিন বৃষ্টির জন্য দেড় ঘন্টা দেরিতে ম্যাচ শুরু হলেও ভারত পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করেছে ।
আর প্রথম ম্যাচে ভারত ৪৬ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৬ রানে। দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ শীর্ষে রয়েছে। এই ম্যাচে ঘিরে যে প্রশ্ন তৈরী হয়েছে তা হল সৌরভ নেত্রভালকারেরা কি আবার চমক দেবেন? না কি ভারত পর পর জয় লাভ করে জয়ের হ্যাটট্রিক গড়বে । গোটা দেশের নজর থাকছে আজ রাত ৮টার দিকে । এদিকে ভারত-আমেরিকা ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে দুদলই পৌঁছে যাবে সুপার এইট এ । কারণ , দু’দলেরই পয়েন্ট হবে ৫।






