সড়ক নিরাপত্তার বাড়াতে পোর্ট ডিভিশনের উদ্যোগে আয়োজিত হল প্রোমো রান
এই প্রোমো রানে নেতৃত্ব দেন কলকাতা পুলিশের কমিশনার মাননীয় মনোজ কুমার বর্মা, আইপিএস।
Truth Of Bengal: সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শনিবার সাউথ ইস্টার্ন রেলওয়ে গ্রাউন্ডে আয়োজন করা হয় প্রোমো রানের । কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ‘নিরাপদ সড়ক’-এর বার্তাকে আরও বিস্তৃতভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া।
এই প্রোমো রানে নেতৃত্ব দেন কলকাতা পুলিশের কমিশনার মাননীয় মনোজ কুমার বর্মা, আইপিএস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও। পুলিশ কর্তাদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে বিশেষ তাৎপর্য দেয় এবং সড়ক নিরাপত্তা আন্দোলনে নতুন উদ্দীপনা যোগায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রোমো রানের মাধ্যমে আসন্ন কলকাতা পুলিশ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হাফ ম্যারাথন ২০২৬-এর জন্য সাধারণ মানুষকে প্রস্তুত ও উৎসাহিত করা হচ্ছে। আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা এই হাফ ম্যারাথনে অংশ নিয়ে সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্যের পক্ষে দৌড়ানোর আহ্বান জানানো হয়েছে।


