প্রতিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ছবি তোলার অপরাধে শাস্তি পেলেন ৯ ফুটবলার
9 footballers punished for taking photos with opposing team players
Truth Of Bengal: ফুটবল সম্প্রীতির বার্তা দেয়। ফুটবল ভাতৃত্বের বার্তা বহন। কিন্তু এটা কি করলেন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের ক্লাব কর্তারা! তাঁদের এইরকম কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ব ফুটবলের আঙিনায়। আর্জেন্টিনার এই ক্লাবের ছোট বয়সে ফুটবল খেলেছেন বর্তমান বিশ্বের অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি। সেই ক্লাবের কর্তারাই কি না এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন। ঘটানটি শুনলে অবাক হওয়ার কথা। তাও আবার ফুটবলে!
পুরো ঘটনাটি জানতে পিছিয়ে যেতে হবে আজ থেকে ঠিক তিন মাস আগে। একটি টুর্নামেন্ট চলার সময়ই নিউ ওল্ড বয়েসের শিশু ফুটবলাররা ছবি তোলেন তাঁদের প্রতিপক্ষ দলের ফুটবলার মালকোরোর সঙ্গে। যা একেবারেই ভালভাবে মেনে নিতে পারেননি নিউওয়েলস ওল্ড বয়েসের কর্তারা। মুখে তখন কিছু না বললেও, ভিতরে ভিতরে যে তাঁরা এই ঘটনায় কতটা রুষ্ট হয়েছিলেন তা তাঁদের শাস্তির নমুনা দেখলেই বোঝা যায়। প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে তোলা শিশু ফুটবলারদের ওই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তেলে-বেগুণে জ্বলে ওঠেন মেসির পুরনো ক্লাবের কর্তারা। তাঁরা ওই ঘটনার জন্য তাঁদের ক্লাবের ৯ শিশু ফুটবলারকে ক্লাবের প্রশিক্ষণ শিবির থেকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, ওই খেলোয়াড়দের ৩ মাসের মাসিক বৃত্তিও বাতিল করেছেন তাঁরা।
কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন ক্লাবকর্তারা? এই ব্যাপারে তাঁদের যুক্তি হল, ‘মালকোরোর সঙ্গে ছবি তোলার ঘটনা ক্লাবের বেশ কিছু সমর্থক মন থেকে মেনে নিতে পারেনি। তাঁরা লাগাতার হুমকি দিচ্ছিলেন। সেই হুমকির প্রতিবাদ করতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
নিউওয়েলস ক্লাব কর্তাদের এমন সিদ্ধান্তে যথেষ্ট হতাশ হয়ে বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। এমন ঘটনা আর কখনও ঘটেছে বলে আমার মনে হয় না। ওই ক্লাবের কর্তাদের মাথায় রাখা উচিত, শিশুরা সম্পূর্ণ নির্দোষ। ওরা শুধু আমি নই, যে কোনও শীর্ষস্থানীয় সেলেব্রিটি দেখলেই ছবি তুলতে আগ্রহ প্রকাশ করে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের ফুটবল কোচ লিওনেল স্কালোনিও। চিলির বিপক্ষে মাঠে নামার আগে এই বিষয়ে স্কালোনি সাংবাদিকদের জানান, ‘অত্যন্ত নিন্দানীয় একটি ঘটনা। যদি কেউ ভবিষ্যতে প্রথম বিভাগে ফুটবল খেলার স্বপ্ন দেখেন, তবে সে কার সঙ্গে ছবি তুলছে সেটা কোনও ফ্যাক্টর নয়।’


