রাজনীতি

ত্রিশঙ্কু বোর্ড নিয়ে নয়া জল্পনা

Panchayat election 2023

The Truth of Bengal: আগামী ৯ ও ১০ ই আগষ্ট পূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করতে হবে। ইতিমধ্যে সেই নির্দেশিকা জয়ী প্রার্থীদের পাঠানো হয়েছে। কিন্তু সমস্যা দাঁড়িয়ে অন্য জায়গায়, ২২৩টির মধ্যে ২৪টি পঞ্চায়েত হয়ে রয়েছে ত্রিশঙ্কু, ফলে সেই বোর্ডগুলি কীভাবে গঠন হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বাংলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে  নানা উত্তেজনার ছবি উঠে এসেছিল। কয়েকটি জায়গায় হিংসা, কিছু বুথে ছাপ্পা ভোট, ব্যালট চুরি থেকে ব্যালট বক্স উধাও। যদিও ভোট পর্ব পুরোপুরি মিটে যাওয়ার পর, সেই সমস্ত উত্তেজনা সময়ের সঙ্গে উধাও হয়ে গিয়েছে। কিন্তু এবার অন্যরকম উত্তেজনা দেখা দিয়েছে পূর্ব মেদিনীপুরে। এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের পরিসংখ্যান।

জেলার এই ২৪টি টাই হওয়া পঞ্চায়েত কাদের দখলে যাবে তা নিয়ে শুরু হয়েছে, চাপা উত্তেজনা। যদিও তৃণমূল এবং বিজেপি দুপক্ষেরই দাবি, তারাই বোর্ড গঠন করবে। ত্রিশঙ্কু হওয়া একাধিক পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অবশ্য দাবি, বোর্ড যারাই গঠন করুন, তারা যেন এলাকার উন্নয়নে কাজ করে, এই একটাই চাহিদা।

 

Related Articles