রাজনীতি
Trending

বিধানসভায় আচমকাই অসুস্থ মন্ত্রী মলয় ঘটক

Malay Ghatak admit in Hospital

The Truth of Bengal: আচমকা অসুস্থা হয়ে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক(Malay Ghatak)। সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় আচকাই অসুস্থ বোধ করেন মলয় ঘটক। তাঁকে বিধানসভাতেই প্রথমে শারীরিক পরীক্ষা করা হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

চিকিৎসকেরা জানিয়েছেন, নিম্ন রক্তচাপের কারণেই তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁর শারীরিক পরীক্ষা করে হবে, আরও কোনও শারীরিক জটিলতা রয়েছে কিনা, তার জন্য বেশ কয়েকটি পরীক্ষাও করা হবে। সূত্রের খবর, কয়েকদিন ধরেই অসুস্থ রয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। তবু অসুস্থতা নিয়ে মঙ্গলবার বিধানসভায় আসেন তিনি।

মঙ্গলবার মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে তিনি একটি বৈঠকে যোগ দেন। সেই বৈঠক চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। এরপরেই তিনি নিজের ঘরে চলে যান। সেখানে অসুস্থতার মাত্রা বাড়লে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকদের। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, তাঁর রক্তচাপ কমে গিয়েছে। তারপরেই দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

Related Articles