লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান কয়েকশো কর্মী সমর্থকদের
Hundreds of activist supporters join Trinamool ahead of Lok Sabha elections

The Truth of Bengal, মাধব দেবনাথ, নদিয়া : আসন্ন লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আছে ততই চলছে দলবদলের পালা, এবার চিত্রটা একটু অন্যরকম। পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়ে নির্দলে দাঁড়িয়ে জেতা প্রার্থী সহ কয়েকশো কর্মী সমর্থক ও সিপিএম ও অন্যান্য দল থেকে দলত্যাগ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলের যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক। এদিন তৃণমূলের এক জনসভা থেকে দুই তরফে প্রায় হাজার খানেক কর্মী সমর্থক যোগদান করল একই সাথে।
বুধবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর গয়েশপুর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। সাথে ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ জেলা স্তরের তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এদিন জনসভা শেষে পার্থী মুকুটমনির হাত ধরে নির্দল ও সিপিএম থেকে প্রায় হাজারেরো বেশি কর্মী সমর্থক যোগদান করল তৃণমূলে। এ প্রসঙ্গে প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে জয় শুধু তৃণমূলের। বিজেপি একটা ভোটও পাবে না, কারণ গত পাঁচ বছরে প্রাক্তন সংসদ জগন্নাথ সরকার একটিও কাজ করেনি ওই অঞ্চলে। যদিও দলত্যাগীদের দলে যোগদান করা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সংসারে যেমন মনোমালিন্য থাকে তেমনি যে কোন রাজনৈতিক দলেও মনোমালিন্য থাকতে পারে। যারা দল ছেড়ে নির্দলে দাঁড়িয়েছিল তারা বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কতটা উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন। তাই দলের প্রতি পূর্ণ আস্থা রেখে আবার তারা তৃণমূলে ফিরে এলেন।
যদিও সিপিএম কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করা নিয়ে মুকুটমণির সাফ কথা গত ৩৪ বছরে সিপিএম কোন কাজটা করেছে এ রাজ্যে, সিপিএম বলতে এখন কিছু আছে, মানুষ কেন সেই দলে থেকে তার সময় নষ্ট করবে। শুধু এর রাজ্য নয় তৃণমূল দলকে নিয়ে এখন কেন্দ্রের বিজেপি সরকারও ভাবছে, না হলে এই রাজ্যে বেছে বেছে তৃণমূল নেতাদের ঘরে সিবিআই ইডি ঢোকাতো না। যে কোন নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এটি একটা চক্রান্ত। তবে মুকুটমণি এও বলেন, আমাদের এখন এই লোকসভা কেন্দ্রে একটাই সংকল্প জগাসুরকে বধ করতে হবে। এবার নির্বাচনে একটাও ভোট পাবে না বিজেপি। তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, তৃণমূল ছাড়া এ রাজ্যে আর কোন দল আছে যে সরকার চালাতে পারবে। লড়াইয়ের ময়দানে কাউকে তো খুঁজেই পাওয়া যায় না। আমরা এবারের লোকসভা নির্বাচনে প্রত্যেকদ্বন্দ্বী হিসাবে কাউকেই ভাবছি না।






