রাজনীতি

বিজেপির প্রচারে নামবে সিপিএম নেতারা, তৃনমূলকে হারাতে লোকসভার কৌশল

Shuvendhu on Cpm

The Truth of Bengal: সাগরদিঘি উপনির্বাচন বা নন্দকুমারের সমবায় ভোট, সবেতেই বিজেপি-বামেদের সঙ্গে বোঝাপড়া করে বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। রাম-বামের সমঝোতার রাজনীতির বিরুদ্ধে বারবার মুখর হয়েছে ঘাসফুল শিবির। এবার সেই সিপিএমের নেতাদের লোকসভার ভোটের প্রচারে নামার কথা বললেন শুভেন্দু অধিকারী। রীতিমতো সিপিএম নেতাদের সঙ্গে আলোচনা সাড়া হয়ে গেছে বলে দাবি করেন তিনি। তৃণমূল নেতৃত্ব বলছেন,এতদিন  বিজেপি-সিপিএমের  লুকোচুরি খেলা হচ্ছিল,এখন সমঝোতার কথা  প্রকাশ্যে  স্বীকার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫ রাজ্যের ভোট মিটতেই এবার সবদলের পাখির চোখ লোকসভা নির্বাচন।

চব্বিশের সেই হাইপ্রোফাইল নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির সুর চড়ছে।সব পক্ষই সংগঠন গুছিয়ে নিয়ে জনসংযোগ বাড়াতে চায়।এরমাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফাঁস করলেন গোপন বোঝাপড়ার তত্ব।খেজুড়ির সভায় তিনি সাফ জানান,তৃণমূলকে হারাতে সিপিএমের বর্ষীয়ান নেতাদের সঙ্গে গোপন শলা সেরে নিয়েছেন।লোকসভা ভোটে প্রবীণ নেতারা ময়দানে নামবেন,বিজেপির হয়ে ব্যাট ধরবেন। বিশেষ করে কাঁথিও তমলুক লোকসভায় পদ্মফুল ফোটাতে তাঁদের কৌশলী অবস্থান  যে মরিয়া প্রয়াস তাও উঠে আসে শুভেন্দু অধিকারীর কথায়। বাংলায় অমিত শাহ ৪২-র মধ্যে ৩৫এর টার্গেট বেঁধে দিয়েছেন।বিজেপি সেই প্রত্যাশিত আসন পাবে কিনা তা নিয়ে গেরুয়ার অন্দরেই আশঙ্কা জোরদার হয়েছে।কারণ বাংলায় একের পর এক র্নিবাচনে বিজেপি ধাক্কা খেয়েছে।

বিরোধী শিবিরের এই ভোট শেয়ার বদলের ছবি দেখে অনেকেই মনে করছেন,বাম-বিজেপির ভোট হস্তান্তর হচ্ছে।এতদিন বিরোধীদের এই গোপন বোঝাপড়ার কথা প্রকাশ্যে কেউ স্বীকার করেনি।এখন প্রকাশ্যে সেকথা স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল কংগ্রেস এই সমঝোতার রাজনীতিকে কটাক্ষ করেছে।শাসকশিবির বলছে,আসলে বিজেপি-সিপিএম যে হাত ধরাধরি করে চলে তার স্পষ্ট প্রমাণ মিলছে। তৃণমূল বলছে,বিজেপি যত সিপিএমের হাত ধরবে ততই বাংলায় তাঁরা  ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হবে।তাই এই অবস্থায় বোঝাপড়ার রাজনীতিকে মোকাবিলা করার পাল্টা কৌশল নিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

Related Articles