
The Truth of Bengal: সাঁইথিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার আগেই পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়। কোথাও লেখা চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আবার কোথাও লেখা পৌরসভা ভোটে বীরভূমের তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপি কে হারানোর মূল কান্ডারী ধ্রুব সাহা দূর হাঁটো, আবার কোথাও লেখা শুভেন্দু দা ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হবে না কেন জবাব চাই।
বীরভূম জেলায় দফায় দফায় এই পোস্টটাকে ঘিরে রীতিমতো বিজেপির গোষ্ঠীদ্বন্দ যে প্রকাশ্য তা বলা যায়। এরপরই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, “নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কী আমরা?” তিনি এটা লেখার পর ফেসবুকে ক্যাপশন দিয়েছেন,“
এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলবেন সোশ্যাল মিডিয়াতে কেন লিখেছেন? কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই কারণ রাজ্য বিজেপির কোন মিটিংয়ে ডাকা হয় না বা বারবার বলা সত্বেও শোনা হয় না।”ফেসবুকে অনুপম হাজরার এই পোস্ট ঘিরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।






