রাজনীতি
Trending

হায়দ্রাবাদ থেকে ফিরলেন তৃণমূল সাংসদ, কেমন আছেন অভিষেক?

Abhishek Banerjee Returned From Hyderabad

The Truth Of Bengal: চোখের চিকিৎসা করিয়ে হায়দ্রাবাদ থেকে ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। চোখের সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি।

শনিবার সকালে কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন সন্ধ্যায় তিনি হায়দ্রাবাদ থেকে ফিরে আসেন। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। চোখে ইনফেকশন জনিত সমস্যায় বেশ কয়েকদিন ধরে ভুগছেন তিনি। এমনকি তৃণমূলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এর মিটিং-এ উপস্থিত থাকতে পারেননি তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। সেই সময়েই চোখে মারাত্মক আঘাত লাগে। বড়সড় আঘাত পান বাঁ চোখে। তারপর থেকে একটানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। অস্ত্রোপচারও হয়। আমেরিকাতেও গিয়েছিলেন সম্প্রতি, মার্কিন মুলুকের জন হপকিন্স হাসপাতালে চিকিৎসা করেছিলেন। এবার চোখে রক্ত জমাট বাঁধার কারণে হায়দ্রাবাদ গিয়েছিলেন। এরপর চোখের চিকিৎসা করিয়ে হায়দ্রাবাদ থেকে ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।

Related Articles