বেআইনি হোর্ডিং, নির্বাচন কমিশনের সিভিজিল অ্যাপে অভিযোগের পাহাড়
79,000 complaints in CVIL, mostly illegal hoarding, 99 percent settled

The Truth of Bengal: নির্বাচন কমিশনের সিভিজিল অ্যাপে অভিযোগের পাহাড়। অধিকাংশই বেআইনি হোর্ডিং সংক্রান্ত। সিভিজিল অ্যাপে ৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে। এইসব অভিযোগের মধ্যে ৯৯ শতাংশই নিষ্পত্তি হয়েছে। দাবি জাতীয় নির্বাচন কমিশনের। পাহাড় প্রমাণ অভিযোগ। ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগের পাহাড়। তার অধিকাংশই বেআইনি হোর্ডিং ও দেওয়াল লিখন সংক্রান্ত। সিভিজিল অ্যাপে ৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে। এইসব অভিযোগের মধ্যে ৯৯ শতাংশই নিষ্পত্তি হয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনের দাবি, ৮৯ শতাংশ অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। ভোট ঘোষণার দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোন অনিয়ম বরদাস্ত হবে না। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হলে নেওয়া হবে ব্যবস্থা। চালু করা হয় সিভিজিল অ্যাপ। এই অ্যাপে জমা পড়ছে অভিযোগ। দ্রুত পদক্ষেপ নিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, দেশজুড়ে শুক্রবার পর্যন্ত প্রায় ৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে। ৫৮ হাজার ৫০০ অভিযোগ অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ অভিযোগ বেআইনি হোর্ডিং নিয়ে।
মোট অভিযোগের ১৪০০ অভিযোগ শুধুমাত্র টাকা দেওয়া, উপহার বিলি, মদ বিতরণ নিয়ে অভিযোগ। ২,৪৫৪ টি অভিযোগ অর্থাৎ প্রায় ৩ শতাংশ সম্পত্তি বিকৃতকরণ জন্য জমা পড়েছে। ৫৩৫ টি অভিযোগ ভয় দেখানো এবং অস্ত্র পরিদর্শন করার জন্য জমা পড়েছে। এক হাজার অভিযোগ নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও মাইক ব্যবহার করা এবং প্রচার চালানোর অভিযোগ রয়েছে। আদর্শ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের উপরে লাগাম টানতে অ্যাপের ব্যবহার যথেষ্ট কার্যকরী হয়েছে বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন।






