রাজ্যের খবর

পানিহাটিতে ঘেরাও ‘অভয়ার মা’! ‘গো ব্যাক’ স্লোগান শুনেই ফুঁসে উঠলেন রত্না দেবনাথ

ভোটের সকালেই অগ্নিগর্ভ পানিহাটি! বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, রণক্ষেত্র আগরপাড়া

Truth of Bengal: ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের সকালেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি। আগরপাড়া নিউ আদর্শ নগর অঞ্চলে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আর জি করের সেই প্রয়াত চিকিৎসকের মা রত্না দেবনাথ। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া এবং গাড়ি ঘিরে ধরে হেনস্থা করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ২৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে ভোট দেওয়ার সময় রত্না দেবনাথের পরনে ছিল এক বিশেষ বার্তা দেওয়া শাড়ি। সাদা শাড়ির কালো পাড়ে স্পষ্ট হরফে লেখা, ‘মেরুদণ্ড বিক্রি নেই’। ভোট দিয়ে বেরিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, মানুষ তাঁকে বিচার দেবে এবং জয় নিশ্চিত। তাঁর স্বামী তথা অভয়ার বাবার গলায় ছিল আক্ষেপের সুর। তিনি বলেন, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এভাবে লড়তে হবে ভাবিনি, তবে আমরা জিতবই।”

অশান্তির সূত্রপাত হয় ভোট দিয়ে বুথ পরিদর্শনে বেরোনোর পর। আগরপাড়া এলাকায় রত্না দেবনাথের গাড়ি দেখেই একদল লোক চিৎকার শুরু করে এবং পথ আটকে দেয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, “তৃণমূলের লোকজন আমাকে আটকাতে পরিকল্পিতভাবে চড়াও হয়েছে। আমাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে, নইলে শান্তিতে ভোট হতে দেবে না ওরা।”

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর মেয়ে হত্যার বিচার চেয়ে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন রত্না দেবী। বামেদের বিরুদ্ধে ‘রাজনৈতিক ফায়দা’ তোলার অভিযোগ তুলে শেষ পর্যন্ত পানিহাটি থেকে পদ্ম শিবিরের প্রার্থী হন তিনি। এদিন পানিহাটির বুথে বুথে তাঁর উপস্থিতি এবং শাড়ির মাধ্যমে দেওয়া সেই নীরব প্রতিবাদ নিয়ে এখন চর্চা