অফবিট

Viral News : রিল বানানোর নেশা! বজ্রপাতের মধ্যেই ভিডিও করছেন তরুণী, ভাইরাল ভিডিও

Viral News: The addiction of making reels! The young woman is making a video in the lightning, viral video

The Truth Of Bengal : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ইনস্টাগ্রামে রিল বানানো যেন একটি নেশায় পরিণত হয়েছে। ট্রেন্ডিং রিল বানানো থেকে শুরু করে লাইফ রিস্ক এর মত নানান ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মানুষ ভাইরাল হতে চায়। তবে এর যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে অসুবিধাও।

সম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে বাড়ির ছাদে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম রিল তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছিল একটি মেয়ে। ক্যামেরাটি ঠিকঠাক পজিশনে বসিয়ে বৃষ্টি উপভোগ করার ভিডিও ক্যাপচার করছিল মেয়েটি। এরপর হঠাৎ আকাশ থেকে নেমে এলো ভয়ংকর বজ্রপাত। প্রাণ বাঁচাতে কোনরকমে দৌড়ে ঘরের ভেতরে চলে আসে মেয়েটি। তবে কাকতালীয়ভাবে রিল বানানোর জন্য রাখা ক্যামেরায় ধরা পড়লো সেই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। ভিডিওটি পোস্ট করার পর নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে।

ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মেয়েটি ইনস্টাগ্রাম রিলের জন্য একটি শ্যুট করছিল। যেখানে ক্যামেরাটি সেট করার পর মেয়েটি বৃষ্টি উপভোগ করে নাচের একটি ভিডিও রেকর্ড করছিল। ঠিক তখনই আকাশে একটি উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায়। নিমেষের মধ্যে বাড়ির ছাদে সামান্য দূরত্বে পরপর কয়েকটি বাজ পড়ে। বাজ পড়ার তীব্র আওয়াজ এবং আলোর ঝলকানিতে মেয়েটি ভয়ে বাড়ির ভেতরে চলে যায়। অল্পের জন্য রক্ষা পায় তার জীবন।

এই ঘটনাই বারবার মনে করিয়ে দেয় প্রকৃতি চাইলে সবকিছুই করতে পারে। তাই বর্ষাকালে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রবল বৃষ্টির সময় কোন খোলা জায়গায় আটকে পড়লে কোনভাবে কোন নিরাপদ স্থানে আশ্রয় নিন। এর সাথে সাথে এই ভয়ংকর ঘটনা আরো একবার প্রমাণ করে বিজ্ঞান যেমন আশীর্বাদ হতে পারে ঠিক তেমনি অভিশাপ হয়েও আত্মপ্রকাশ করতে পারে। কারণ, যুগ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে বিজ্ঞানের উন্নতি। যার কারণে আজকাল অনেকেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। তবে এই যুগের সাথে তাল মেলাতে গিয়ে বারবার পড়তে হয় বিপাকে।

Related Articles