জিভ দিয়ে হাফ সেঞ্চুরি? যা কারণে গিনেস ওয়ার্ল্ড এ নাম উঠল ভারতীয় এক যুবকের
Half century with tongue? Due to which the name of an Indian youth came to Guinness World
Truth Of Bengal : জিভ দিয়ে থামিয়ে দিলেন ৫৭ টি বৈদ্যুতিক পাখা। এভাবে গিনেস রেকর্ডে নাম লেখালেন ভারতীয় যুবক। এই যুবক তেলেঙ্গানার সূর্য পেটের বাসিন্দা যার নাম ক্রান্তি কুমার পানিকেরার। মাত্র এক মিনিটের মধ্যে একাধিক চলন্ত পাখা জিভ দিয়ে বন্ধ করে দিলেন তিনি। অস্বাভাবিক এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ।
Most electric fan blades stopped using the tongue in one minute 👅 57 by Kranthi Drillman 🇮🇳 pic.twitter.com/dsH8FULHxW
— Guinness World Records (@GWR) January 2, 2025
এ ধরনের একটি ভিডিও সম্প্রতি পোস্ট করা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এক্স মাধ্যমে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একের পর এক বৈদ্যুতিক পাখার ব্লেড নিজের জিভ দিয়ে একাই থামিয়ে দিচ্ছে এই যুবক। যথেষ্ট জোরে ঘুরছিল পাখাগুলি। অদ্ভুত হলেও দেখে যথেষ্ট ভয় লাগার মতনই ঘটনা।
ক্রান্তি কুমার এমনি ও পরিচিত ড্রিল ম্যান হিসাবে। তিনি বেশ কয়েকটি রিয়ালিটি শো করেছেন যেখানে তারই দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরেছেন। ২ জানুয়ারি পোস্ট হওয়া একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে এক কোটি ৮০ লক্ষ বার দেখা হয়েছে। এই ভিডিওই প্রচুর লাইক এবং কমেন্ট জমা পড়েছে। কেউ কেউ লিখেছে এই জীব লোহার তৈরি। একজনের মতে এর জন্য কি কোন প্রশিক্ষণের প্রয়োজন পড়ে?






