শনিদেবের কৃপাদৃষ্টিতে আজ কোন রাশির ভাগ্য খুলবে? পড়ুন আজকের রাশিফল
আজকের গ্রহের অবস্থান অনুযায়ী ১২টি রাশির ওপর শনিদেবের প্রভাব নির্ভর করছে। হতে সৌভাগ্য আজ আপনার ঘরে।
Truth Of Bengal: আজ ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবার হল শনিদেবের দিন। আজকের গ্রহের অবস্থান অনুযায়ী ১২টি রাশির ওপর শনিদেবের প্রভাব নির্ভর করছে। হতে সৌভাগ্য আজ আপনার ঘরে।
মেষ রাশি: কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের ফল পাবেন। শনিদেবের কৃপায় আটকে থাকা কাজ শেষ হতে পারে। তবে রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না।
বৃষ রাশি: আজ আপনার ধৈর্য পরীক্ষা হতে পারে। বড় কোনও বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। দিনটি মিশ্র ফলদায়ক হবে।
মিথুন রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক। ব্যবসায় উন্নতির যোগ আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি: শারীরিক ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আজ কোনও অনৈতিক কাজে জড়াবেন না। শনিদেবের আশীর্বাদ পেতে দরিদ্র কাউকে সাহায্য করুন।
সিংহ রাশি: আর্থিক দিক থেকে দিনটি শুভ। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। তবে বন্ধুদের সাথে কথা বলার সময় সংযত থাকুন।
কন্যা রাশি: আজ আপনার ওপর কাজের চাপ একটু বেশি থাকতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন। কোনও শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন। শনিদেবের প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন।
বৃশ্চিক রাশি: আজ আপনাকে একটু সাবধানে চলতে হবে। অযথা তর্কে জড়াবেন না। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখাই ভাল।
ধনু রাশি: সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটবে। সঞ্চয়ের দিকে নজর দিন।
মকর রাশি: যেহেতু মকর রাশির অধিপতি শনি, তাই আজকের দিনে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব পেতে পারেন।
কুম্ভ রাশি: আপনার রাশির ওপর শনির বিশেষ প্রভাব থাকায় আজ অলসতা ত্যাগ করতে হবে। পরিশ্রম করলে বিকেলের দিকে ভাল ফল পাবেন।
মীন রাশি: ব্যয় বাড়তে পারে। মানসিক প্রশান্তির জন্য ঈশ্বর আরাধনায় মন দিন। পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।


