Today Horoscope: কোন রাশি কী ইঙ্গিত দিচ্ছে, কোথায় সাফল্য, কোথায় সতর্কতা জরুরি?
চলুন দেখে নিই, প্রতিটি রাশির জন্য কেমন কাটতে পারে আজকের দিন
Truth Of Bengal: জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ-নক্ষত্রের গতিবিধি আমাদের জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলে—আর্থিক পরিস্থিতি থেকে শুরু করে সম্পর্ক, স্বাস্থ্য, কর্মক্ষেত্র—সব কিছুতেই তার ছায়া পড়ে। চলুন দেখে নিই, প্রতিটি রাশির জন্য কেমন কাটতে পারে আজকের দিন (Today Horoscope)।
মেষ
আজ মেষ রাশির জাতক-জাতিকারা একাধিক উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রাখেন। তবে অপ্রত্যাশিত কোনও বিপদের আশঙ্কাও রয়ে গেছে, তাই সাবধানে চলাফেরা করাই বুদ্ধিমানের কাজ। বিশেষ একটি কাজে সময় দিতে হতে পারে। যারা শিল্প বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি ইতিবাচক। শারীরিক দিক থেকে রক্তচাপ ও হজমের সমস্যা হতে পারে। পড়াশোনায় মনঃসংযোগ কমবে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও প্রিয়জনের কারণে কিছুটা মনোমালিন্য আসতে পারে। ভ্রমণ এড়ানো শ্রেয়।
বৃষ
প্রেমের সম্পর্কে কিছুটা অভিমান জমে উঠতে পারে, যা দূর করতে হবে ধৈর্য ও সংবেদনশীলতায়। চাকরির জায়গায় উন্নতির ইঙ্গিত থাকলেও বন্ধুদের কারণে বিপাকে পড়তে পারেন। আগুনজাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই সাবধান থাকা জরুরি। আর্থিক চাপ বাড়বে এবং পারিবারিক জীবনে বদনামের সম্ভাবনাও রয়েছে। মাথাব্যথা ও পিতামাতার চিকিৎসা সংক্রান্ত খরচে ঝামেলা হতে পারে। দাম্পত্য সম্পর্কে অশান্তি এমন জায়গায় পৌঁছতে পারে, যেখানে বিচ্ছেদও সম্ভব। ব্যবসায়ে কিছু পরিবর্তন এলেও কর্মজগতে উন্নতির ইঙ্গিত মিলবে।
মিথুন
আজ আপনার খরচের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ কারও সঙ্গে আলোচনা ফলদায়ক হবে। প্রেমঘটিত কারণে পারিবারিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। কর্মস্থলে চাপ বাড়লেও ব্যবসায় লাভ আসবে। প্রিয়জনের কাছ থেকে মন খারাপের কারণ তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে খরচ বাড়তে পারে। স্ত্রীর দিক থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণ নিয়ে আলোচনা হলেও এখনই না করাই ভালো।
কর্কট
পারিবারিক খরচে হঠাৎ বৃদ্ধির সম্ভাবনা। কারও প্রতি খারাপ ব্যবহার করে পরে অনুশোচনা হবে। লিভারের সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে খারাপ খবর পেতে পারেন। সামাজিক দায়িত্বে চাপ আসবে, আবার বৃথা ভ্রমণে হতাশাও বাড়বে। নেশার প্রতি আকর্ষণ বাড়তে পারে। সন্তানের ব্যবহারে মানসিক দুঃখ পাবেন, তবে পরিবারের মধ্যে কোনও সুখবরও আসতে পারে।
আরও পড়ুন: Iran Attack: উত্তাল মধ্যপ্রাচ্য, তেল আভিভে পাল্টা হামলা , একের পর এক মিসাইল ছুঁড়ল ইজরায়েল
সিংহ
আজ সিংহ রাশির জাতক-জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ানো দরকার। সন্তানের কারণে বাড়তি খরচ হতে পারে। নিজেকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। দাম্পত্য জীবনে অভিমান এবং কাজের চাপ একত্রে শরীর খারাপের কারণ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত খরচ বাড়বে। তবে কোনও উপহার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে খুশির খবর মিললেও খরচের লাগাম টানুন।
কন্যা
সন্তানের সাফল্যে গর্বিত হবেন। কিন্তু ব্যবসায়ে সমস্যার সম্ভাবনা রয়েছে এবং বাইরের অশান্তি পরিবারে ঢুকে পড়তে পারে। বন্ধুদের তরফ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ হলেও ব্যবসায়ে লাভও আসবে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে পরিকল্পিত যাত্রা বাতিল হতে পারে। বিলাসিতার প্রতি আসক্তি পারিবারিক কলহ ডেকে আনতে পারে। জ্যোতিষ বা পরামর্শমূলক কাজ থেকে আয় হতে পারে।
তুলা
পাওনা আদায়ে আজ খুব বেশি বেগ পেতে হবে না। দাম্পত্য সম্পর্ক শান্তিপূর্ণ থাকবে। ব্যবসায়ে চাপ থাকলেও নতুন লোকের সঙ্গে যোগাযোগ শুরু হতে পারে। কিছু ক্ষেত্রে বুদ্ধির ভুলে কাজ নষ্ট হতে পারে। স্ত্রীর কারণে মায়ের সঙ্গে ঝগড়া হতে পারে। প্রেমে সুখ আসবে, তবে মানসিক দুশ্চিন্তা কিছুটা বাড়বে। পিতার সঙ্গে পরামর্শে উপকার মিলবে। লোভ নিয়ন্ত্রণে রাখাই বুদ্ধিমানের কাজ (Today Horoscope)।
বৃশ্চিক
সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীর খারাপ হতে পারে। পড়াশোনার কারণে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। পিঠের যন্ত্রণা সমস্যা বাড়াতে পারে। নতুন কোনও কাজে প্রশংসা পাওয়া সম্ভব। পুরনো ব্যবসায়িক সমস্যা ফিরে আসতে পারে। আলোচনার জন্য দিনটি উপযুক্ত। সম্পর্ক এবং বন্ধুত্বে মানিয়ে নেওয়ার মানসিকতা আজ প্রয়োজন।
ধনু
শরীর খারাপের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে। সন্তানের থেকে সুখের বার্তা পাবেন। পিতার চিকিৎসার খরচ বাড়বে। জমি-জায়গা সংক্রান্ত সমস্যা মিটতে পারে। পেটের সমস্যা এবং প্রেমঘটিত মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। পড়াশোনায় মন বসবে না। তবে লক্ষ্য ঠিক রাখলে সুফল মিলবে (Today Horoscope)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
মকর
বন্ধুত্বে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কোনও মহিলার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। বেকারদের চাকরির সম্ভাবনা আছে। ব্যবসায়ে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিজ্ঞ কারও সঙ্গে ধর্মসংক্রান্ত আলোচনা হতে পারে। প্রতিবেশীর সমস্যায় মাথা না ঘামানোই ভালো। প্রেমের ব্যাপারে সাহসী পদক্ষেপ লাভদায়ক হতে পারে। লিভার সমস্যা হতে পারে।
কুম্ভ
দাম্পত্য সম্পর্ক উন্নত হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তিরা বিবাদ এড়িয়ে চলুন। সন্তানের জন্য খরচ বাড়বে। কর্মস্থলে নিজের সিদ্ধান্ত নিয়ে অশান্তির সম্ভাবনা। বেকারদের জন্য নতুন চাকরির খবর আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা এড়িয়ে চলাই ভালো। দুপুরের পর শারীরিক ক্লান্তি বাড়বে। পারিবারিক আলোচনায় আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মীন
আজকের দিনটি মীন রাশির জন্য অতিথি আপ্যায়নের মধ্যে দিয়ে শুরু হতে পারে। শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। কর্মজীবনে সম্মান বাড়বে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আবার তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব আপনাকে কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে। চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। স্ত্রীর কারণে মানসিক চাপ তৈরি হতে পারে (Today Horoscope)।






