কলকাতা

আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে দেউচা পাচামিতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Work may start at Deucha Pachami from tomorrow, big announcement by Chief Minister

Truth of Bengal: চাইলে আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে দেউচা পাচামি কয়লা খনিতে কাজ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সমস্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে, জমিদাতা পরিবারের সকলেই চাকরি পাবেন, এবং ক্ষতিপূরণের ব্যবস্থাও সম্পূর্ণ।

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরার সময় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বীরভূমের দেউচা পাচামির কয়লা খনির প্রসঙ্গ। তিনি জানান, এখানে ২১০ কোটি ২০ লক্ষ টন কয়লা মজুত রয়েছে, যা এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়া তথা ভারতের বৃহত্তম কয়লা খনিতে পরিণত করেছে।

কখন থেকে সেখানে কাজ শুরু করা যেতে পারে, সেই প্রশ্ন তুলেই মুখ্যমন্ত্রী জানান, চাইলে কাল থেকেই কাজ শুরু করা সম্ভব। তিনি আরও বলেন, “এই খনি থেকে উত্তোলন শুরু হলে আগামী কয়েকশো বছর পিছনে ফিরে তাকাতে হবে না, শক্তি উৎপাদনে কোনও ঘাটতি হবে না।”

দেউচা পাচামি প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেখানে কাজ শুরুর বিষয়ে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles