কলকাতারাজ্যের খবর

TMC: এক যোগে আন্দোলন, দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক সুব্রত বক্সির

সেই বার্তা দলের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে চলেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

Truth Of Bengal: রাজধানী দিল্লি ও রাজ্যে একযোগে আন্দোলনের রূপরেখা তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের নেতৃত্বে যখন নির্বাচন কমিশনের দফতর ঘেরাও হবে তখন বাংলাতেও গর্জে উঠবে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া‘এসআইআর মানবো না’ এই স্লোগান নিয়ে সরব হবেন তৃণমূলের সাংসদ বিধায়ক সহ জন প্রতিনিধিরা।

[আরও পড়ুন: Language Honor: কবিগুরুর তিরোধান দিবস উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করা হল নদীয়ার শান্তিপুরে]

সেই বার্তা দলের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে চলেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূলের সাংসদ ও বিধায়কদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক করবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুক্রবার বিকেল চারটেয় এই বৈঠক হতে চলেছে। বৈঠকে অংশ নেবেন দলের সব বিধায়ক ও সাংসদরা। সাম্প্রতিক একাধিক ইস্যু বৈঠকে উঠে আসতে চলেছে। সাংসদ ও বিধায়কদের কর্মসূচি সম্পর্কে বার্তা দেবেন। সারা দেশে এক সঙ্গে আন্দোলনের রূপরেখা তৈরি করতে চলেছেন নেতৃত্ব।

FB POST: https://www.facebook.com/share/v/19ReCJ12U7/

বাংলা ও বাঙালির অপমান চলছে বিজেপি শাসিত রাজ্য গুলিতে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে এসেছে। বিজেপি নেতারা বাংলা ভাষার অসম্মান করছেন। বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিজেপি নেতা মন্তব্য করছেন বাংলা ভাষা বলে কোন ভাষা নেই। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমেছে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সোচ্চার তৃণমূল (TMC) সাংসদ সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। নির্বাচন কমিশনের দেশজুড়ে এসআইআর কার্যকর নিয়েও সোচ্চার বিরোধীরা। এই নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে ইন্ডিয়া জোট। ওই একই সময়ে এরাজ্যেও কর্মসূচি বেঁধে দিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি হিসেবে কর্মসূচি বেঁধে দেবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles