কলকাতা

ডিসেম্বরের শিরশিরানি! শীতের এই তীব্রতা কি ডিসেম্বরের শেষ পর্যন্ত বজায় থাকবে?

পশ্চিমবঙ্গের কিছু পশ্চিমাঞ্চলীয় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে, কোথাও কোথাও তা ১০ ডিগ্রিতেও নামতে পারে।

Truth Of Bengal: দেবদূত শীত রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে তাপমাত্রা যথেষ্ট কমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

কলকাতা শহরে বর্তমানে তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা চলতি সপ্তাহে ১৩-১৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু পশ্চিমাঞ্চলীয় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে, কোথাও কোথাও তা ১০ ডিগ্রিতেও নামতে পারে। উত্তরের ঠান্ডা হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা এমনভাবে কমে যাচ্ছে।

বর্তমানে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই, তাই বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের সব জায়গায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে শিশির ও কুয়াশা দেখা দিতে পারে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোরের সময় দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে।

উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল অঞ্চলেও কুয়াশার প্রভাব বাড়বে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সমতলের কোচবিহার, আলিপুর সহ অধিকাংশ জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, কোথাও কোথাও তা প্রায় ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রাও আরও কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related Articles