কলকাতা

বৃষ্টির ছুটি, আসছে শীত! রাজ্যজুড়ে তাপমাত্রা পতন, জেনে নিন আজকের আবহাওয়া

রাজ্যজুড়ে শীতের আভাস, বিদায় নিয়েছে বর্ষা

Truth Of Bengal: অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিল। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একই সঙ্গে উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে রাজ্যজুড়ে ধীরে ধীরে শীতের আগমনের ইঙ্গিত মিলছে (Bengal Weather)। জেনে নিন আজকে আবহাওয়া কেমন থাকবে?

আরও পড়ুনঃ AI Risks: পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, সতর্ক করলেন গুগলের প্রাক্তন সিইও

দক্ষিণবঙ্গে এখন ভোরের দিকে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা অল্প করে নামতে শুরু করেছে, কলকাতা ও আশপাশের জেলাগুলিতে তা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করায়, শরতের শেষে ধীরে ধীরে শীতের রূপ স্পষ্ট হচ্ছে।    (Bengal Weather)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তবে বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীত পুরোপুরি আসতে অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই সময় থেকে কুয়াশার প্রকোপও বাড়তে পারে। (Bengal Weather)

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ইতিমধ্যেই ভোর ও রাতের দিকে ঠান্ডা অনুভব হচ্ছে। এই অঞ্চলে একটি সম্ভাব্য ঘূর্ণাবর্তের কারণে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণাবর্তের বড় প্রভাব রাজ্যে পড়ার আশঙ্কা নেই।

সার্বিকভাবে বলা যায়, রাজ্যজুড়ে এখন আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও পরিষ্কার। মাঝে মধ্যে আকাশে আংশিক মেঘ থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। (Bengal Weather)

Related Articles