রাজ্যের খবর

Toothpick Flag: টুথপিকে তিরঙ্গা! আসানসোলের অভিষেকের অনন্য দেশভক্তি

In Asansol, creative artist Abhishek Modak crafted a unique Indian flag on a tiny toothpick, demonstrating remarkable patriotism and miniature artistry.

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, আসানসোল: পড়াশোনা সাথে সাথে অন্য কিছু করার প্রচেষ্টা সঙ্গে জাতীয়তাবোধ, এই অনুপ্রেরণায় বানিয়ে ফেললে টুথপিকের উপর জাতীয় পতাকা বরাকরের বাসিন্দা অভিষেক মোদক। জিরো পয়েন্ট এক সেন্টিমিটার টুথপিকে জাতীয় পতাকা একে একপ্রকার নজির গড়লেন(Toothpick Flag)। পড়াশুনার সাথে সাথে তিনি ইতিমধ্যেই বানিয়েছেন কৃষকদের সমর্থনে কৃষকদের দিল্লি অভিযানের সময় চালের উপর জাতীয় পতাকা, জ্বরের ওষুধে নেতাজি সুভাষচন্দ্র বসু, চকের জগন্নাথ।

[আরও পড়ুনঃ ED Raid: ৩০০ কোটি টাকার আর্থিক প্রতারণা, দিল্লি, মুম্বই সহ ১৭ শহরে ইডির হানা]

তিনি বলেন এর আগে পেন্সিলের মধ্যে জাতীয় পতাকা এনেছেন(Toothpick Flag)। কিন্তু টুথপিকের মত ক্ষুদ্র জিনিসে জাতীয় পতাকা এই প্রথম আঁকলেন। এটি তৈরি করতে ৩০ মিনিটের মতো সময় লেগেছে। তিনি বলেন দেশাত্মবোধের অনুপ্রেরণায় বিভিন্ন সময় তিনি অনেক কিছু তৈরি করেছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অভিষেকের ইচ্ছে ভবিষ্যতে তিনি এমন কিছু করতে চান যাতে গিনিস বুকে তার নাম ওঠে(Toothpick Flag)। তুমি জানান কারো কাছে তিনি হাতের কাজ শেখেননি। নিজের ইচ্ছেতে নতুন কিছু করার তাগিদে চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এই প্রয়াস চালিয়ে যাবেন।